IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> নগর-গ্রাম >> চাঁপাইনবাবগঞ্জে হটলাইন নাম্বারে যোগাযোগ করলে দ্রুত বাসায় পৌঁছে যাবে ফ্রী অক্সিজেন

চাঁপাইনবাবগঞ্জে হটলাইন নাম্বারে যোগাযোগ করলে দ্রুত বাসায় পৌঁছে যাবে ফ্রী অক্সিজেন

ধূমকেতু প্রতিবেদক, (বিশেষ) চাঁপাইনবাবগঞ্জ : করোনা আক্রান্তদের জন্য ফ্রী অক্সিজেন সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে আজ। বৃহস্পতিবার (১০ জুন) দুপুরে ১২ টায় সদর হাসপাতাল রোডে ম্যাক্স হসপিটালে স্বেচ্ছাসেবী সংগঠন স্বাস্থ্য সেবাগ্রুপের আয়োজনে ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ডাঃ গোলাম রাব্বানীর তত্বাবধানে ফ্রী অক্সিজেন সেবার উদ্বোধন করা হয়।

এ সেবার উদ্বোধন করেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও জেলা বিএমএ এর সাধারণ সম্পাদক ডাঃ গোলাম রাব্বানী। এখন থেকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার যে কোন করোনা আক্রান্ত রোগীর অক্সিজেন প্রয়োজন হলে স্বাস্থ্য সেবা গ্রুপের হটলাইন নাম্বারে যোগাযোগ করলে দ্রুত বাসায় পৌঁছে যাবে অক্সিজেন( প্রেসক্রিপশন সাপেক্ষে)।

দিদার, সুবর্ণ ও জুয়েলের নেতৃত্বে ১২ সদস্যের একটি স্বেচ্ছাসেবী দল ২৪ ঘন্টা এ সেবা প্রদান করবে।

এ প্রসঙ্গে এটির উদ্যোক্তা ডাঃ গোলাম রাব্বানী জানান,করোনার দ্বিতীয় ঢেউয়ে চাঁপাইনবাবগঞ্জের সংক্রমণে রোগী বেড়ে যাওয়া এবং সদর হাসপাতালের করোনা ইউনিটে বেডের সংকটের কারণে অনেকে ভর্তি হতে না পেরে বাসায় চিকিৎসা নিচ্ছেন এবং সবচেয়ে প্রয়োজনীয় অক্সিজেনের সংকটে রয়েছেন এটা উপলব্ধি করে দেশে ও বিদেশে প্রবাসী অনেকের সাথে সামাজিক যোগাযোগের মাধ্যমে ও ব্যাক্তিগত ভাবে মানবিক সহায়তার কথা বলেছি এবং ইউরোপ সহ দেশের বিভিন্ন এলাকা থেকে অনেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। তাদের সহযোগিতা নিয়ে আজ থেকে স্বেচ্ছাসেবী গ্রুপের স্বেচ্ছাশ্রমের মাধ্যমে অক্সিজেন পৌর এলাকার করোনা আক্রান্তদের মাঝে সরবরাহের উদ্বোধন করা হয় এবং দেশে ও প্রবাসের সকল বৃত্তবানদের করোনা সংকটে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন, ডাঃ আব্দুল্লাহ,৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মেহদুল ইসলাম,১০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি আঃ হান্নানসহ অন্যান্যরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31