IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> টপ নিউজ >> রাজনীতি >> কারাবন্দি পুত্রবধূ নিপুণকে নিয়ে গয়েশ্বরের বক্তব্য

কারাবন্দি পুত্রবধূ নিপুণকে নিয়ে গয়েশ্বরের বক্তব্য

ধূমকেতু নিউজ ডেস্ক : কারাগারে পুত্রবধূ অ্যাডভোকেট নিপুণ রায় চেীধুরীকে নিয়ে আবেগপ্রবণ কণ্ঠে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আমি তাকে আমার কর্মীর মতো মনে করি। আই ফিল প্রাউড তার মতো কর্মীই দরকার। আর সে যদি দেশের জন্য জীবন দেয়, মুশতাকের (কারাগারে মারা যাওয়া কার্টুনিস্ট মুশতাকের আহমেদ) মতো ভাগ্যবরণ করে তাহলে আমি চোখের জল ফেলবো না।

শুক্রবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আমাদের রাষ্ট্র চলছে যে জয়েন্ট ভেনচারে তাতে আমার মনে হয়- মোর দেন ৬০ শতাংশ পরের কর্তৃত্ব আর লেস দেন ৪০ শতাংশ হলো আমাদের কর্তৃত্ব। দেশের মালিক যদি জনগণ না হয়, রাষ্ট্রের মালিক যদি রাষ্ট্র না হয়, রাষ্ট্র যদি জয়েন্ট ভেনচারে চলে তাহলে নিপুণ রায়দের এই দুর্দশা হবে এবং আপনাদেরও এই অবস্থা হবে- এই জন্য প্রস্তুত থাকতে হবে।

তিনি বলেন, নিপুণের ওপর যে অত্যাচারটা হচ্ছে জাস্ট লাইক এ কনডেম সেল। ২৪ ঘণ্টার মধ্যে আধা ঘন্টা/১৫মিনিটের বেশি তার সেলের লক খোলা হয় না। তাই নিপুণের ভবিষ্যতটা যদি মুশতাক (কারাগারে মারা যাওয়া কার্টুনিস্ট মুশতাক আহমেদ) মতো হয়- এটা আশ্চার্য হওয়ার কিছু নেই। সেখানে (জেলে) ডাক্তার আছেন এরা বলবেন, তার স্বাভাবিক মৃত্যু। সুতরাং নিপুণকে কষ্ট দেওয়াটা সরকারের পক্ষে যত না দায়িত্ব, তার চেয়েছে বেশি দায়িত্ব তার পার্টনারকে খুশি করাটা। সেই কারণে নিপুণদের ভাগ্য এরকম হবে।

গয়েশ্বর বলেন, আমি নিপুণের মুক্তির চেয়ে দেশবাসীর মুক্তি, গণতন্ত্রের মুক্তিটাই শ্রেয় মনে করি। আমাদের খালেদা জিয়া তাই দেখে। আমাদের মরতে হবে, লড়তে হবে, দেশটাকে মুক্ত করতে হবে। দেশ মুক্ত হলে খালেদা জিয়া ও নিপুণও মুক্তি পাবে।

কারাবন্দি নিপুণ রায় চৌধুরীর বাবা দলের ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী বলেন, আমার মেয়ে জেলখানায় অবর্ণনীয় কষ্টের মধ্যে আছে। তার জণ্ডিস হয়েছে, সেটাও আমাদেরকে জানানো হয়নি। তার সঙ্গে কাউকে দেখা করতে দেওয়া হয় না, কথা বলতে পারি না। এই যদি হয় আমাদের দেশের অবস্থা? আমরা কোথায় যাবো? আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া যার হাত ধরে নিপুণ রাজনীতিতে এসেছে, তার সঙ্গেও এরকম অবর্ণনীয় নির্যাতন করা হচ্ছে। আমরা এই অবস্থার থেকে মুক্তি চাই, আমরা তাদের নিঃশর্ত মুক্তি চাই।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের উপদেষ্টা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট ফজলুর রহমান, আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, নিপুণ রায় চৌধুরীর আইনজীবী অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার প্রমুখ। এছাড়াও কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন নসু, তাইফুল ইসলাম টিপু, শেখ রবিউল আলম, শায়রুল কবির খান প্রমুখ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31