IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> ভাসানচর থেকে পালানো ১২ রোহিঙ্গা আটক

ভাসানচর থেকে পালানো ১২ রোহিঙ্গা আটক

ধূমকেতু নিউজ ডেস্ক : নোয়াখালীর ভাসানচরের আশ্রয়ণ কেন্দ্র থেকে পালিয়ে আসা ৫ শিশু, ৪ মহিলা ও ৩ জন রোহিঙ্গাকে আটক করে কোম্পানীগঞ্জ থানায় সোপর্দ করেছেন স্থানীয় লোকজন। বর্তমানে তারা পুলিশ হেফাজতে রয়েছে।

শুক্রবার সকালে চরএলাহী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দক্ষিণের ঘাট থেকে তাদের স্থানীয় লোকজন আটক করেন।

আটককৃতরা হচ্ছেন- খায়ের হোসেন (৩৫), রাশেদা (২৩), খতিজা (৮৩), মমিনা বেগম (২৬), ইউছুফ (৩৫), সিদ্দিক (২০), জুবায়েদা (১৬), আবুল হায়েজ (১৩), শহিদ (৬), তারেক (৮), আরমান (১) ও ওমাহের (৪)।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে একটি ভাড়া করা নৌকাযোগে আসা ১২ জন রোহিঙ্গাকে চরএলাহী দক্ষিণ ঘাটে আটক করেন স্থানীয় লোকজন। পরে জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে ভাসানচর থেকে পালিয়ে তারা তাদের পুরাতন ক্যাম্প কক্সবাজারের উদ্দেশে যাচ্ছিল। খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের থানায় নিয়ে যায়।

কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয় এলাকাবাসীর সংবাদের ভিত্তিতে কোম্পানীগঞ্জ থানা পুলিশ আটকৃত রোহিঙ্গাদের থানায় নিয়ে আসে।

তিনি জানান, আটককৃত রোহিঙ্গা শিশু, নারী ও পুরুষদের পুলিশ হেফাজতে রাখা হয়েছে। ১৯৪৬ সালের বিদেশি নাগরিক সম্পর্কিত আইনে তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার সকালে তাদের বিচারিক আদালতে প্রেরণ করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31