ধূমকেতু প্রতিবেদক, লালপুর : “মানতে হবে স্বাস্থ্যবিধির উপদেশ, তবেই করোনা মুক্ত হবে বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে ৪র্থ স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি সেক্টর কর্মসূচি’র (এইচ পি এন এস পি) আওতায় স্বাস্থ্য অধিদপ্তরাধীন স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর লাইফস্টাইল, হেলথ এন্ড প্রোমোশন কার্যক্রমের স্বাস্থ্য শিক্ষা সেবা প্যাকেজে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জনসচেতনতা মূলক প্রদর্শনী করা হয়েছে।
সূত্রে জানা যায়, দেশের ৬৪ জেলার ১২৮ টি উপজেলার সাধারণ মানুষকে সচেতন করতে লোকগান, নাটিকা, বিজ্ঞাপন ও ক্যারাভ্যন প্রদর্শনী সহ বিভিন্ন প্রচারনা মূলক কার্যক্রম শুরু হয়েছে।

সেই লক্ষে শনিবার (১২জুন) নাটোরের লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চত্বরে জনসচেতনতা মূলক লোকগান, নাটিকা এবং স্বাস্থ্যবিধি সহ বিভিন্ন বিষয়ে প্রদর্শনী ভিত্তিক প্রচারণা কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এসময় লালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এ কে এম সাহাব উদ্দিন, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সরুজ্জামান শামীম। এছাড়াও ডাক্তার, নার্স, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এছাড়াও উপজেলার রামকৃষ্ণপুর (চিনি বটতলা) মোড়, লালপুর কলেজ মোড়, উপজেলা পরিষদ চত্বর, গোপালপুর বাজারে প্রদর্শনী ভিত্তিক প্রচারণা কার্যক্রম চালানো হয়।


