IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> নগর-গ্রাম >> লিড নিউজ >> কোম্পানীগঞ্জে হরতাল ঠেকাতে ৩৩ রাউন্ড গুলি

কোম্পানীগঞ্জে হরতাল ঠেকাতে ৩৩ রাউন্ড গুলি

ধূমকেতু নিউজ ডেস্ক : নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের ডাকা ৪৮ ঘণ্টার হরতালের প্রথম দিন পুলিশের সাথে হরতালকারীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চার পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

শনিবার (১২ জুন) বেলা পৌনে ১টার দিকে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের টেকের বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা হচ্ছেন- কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আবুল কালাম আজাদ, কনস্টেবল আনিছুল মোস্তফা, মুরাদ ও অংকন। তাদের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

এদিকে কাদের মির্জার গ্রেফতার দাবিতে শনিবার দুপুর থেকে কোম্পানীগঞ্জে ৪৮ ঘণ্টা হরতালের ডাক দেয় উপজেলা আওয়ামী লীগের মুখপাত্র মাহবুবুর রশিদ মঞ্জু। এরপর থেকে উপজেলার সর্বত্র রাস্তায় ব্যারিকেড ও টায়ারে আগুন দিয়ে বিক্ষোভ করে আওয়ামী লীগের বাদল সমর্থকরা।

কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আবুল কালাম আজাদ বলেন, বসুরহাট-পেশকারহাট সড়কের টেকের বাজারে গাছের গুড়ি ফেলে রাস্তা অবরোধের খবর পেয়ে পুলিশ নিয়ে সরাতে যান। আওয়ামী লীগ নেতা ফখরুল ইসলাম সবুজের নেতৃত্বে পুলিশকে ইটপাটকেল নিক্ষেপ করলে তিনিসহ চার পুলিশ আহত হন। পরে ৩৩ রাউন্ড গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এদিকে পুলিশের গুলিতে আওয়ামী লীগ নেতা ফখরুল ইসলাম সবুজ (৫৫), তার ছেলে তরিকুল ইসলাম চয়ন (১৮), হৃদয় (২২), ফারুকসহ (৩৫) ছয়জন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের নোয়াখালী জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের অনুসারী।

নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. আলমগীর হোসেন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে ৩৩ রাউন্ড গুলি ছোড়া হয়েছে।বসুরহাটসহ বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ-র্যাব মোতায়েন করা হয়েছে।

এর আগে শনিবার (১২ জুন) সকাল ৯টার দিকে বসুরহাটের মেয়র আবদুল কাদের মির্জার নেতৃত্বে প্রতিপক্ষ আওয়ামী লীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের ওপর হামলা করে প্রতিপক্ষের লোকজন। এতে বাদলসহ সাবেক ছাত্রনেতা হাসিব আহসান আলাল আহত হন। তাদের উদ্ধার করে ঢাকা ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31