IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> রাজনীতি >> আ. লীগের কমিটিতে স্থান পাবে না ওয়ার্ড কাউন্সিলররা

আ. লীগের কমিটিতে স্থান পাবে না ওয়ার্ড কাউন্সিলররা

ধূমকেতু নিউজ ডেস্ক : এবার ঢাকা মহানগর আওয়ামী লীগের কমিটিতে থাকতে পারবেন না ওয়ার্ড কাউন্সিলররা। তবে থানা ও ওয়ার্ডের কমিটিতে জায়গা পেলেও শীর্ষ দুই পদে নয়। জনপ্রতিনিধিরা যাতে জনগণের সেবায় বেশি সময় দিতে পারেন, সে জন্যই এ সিদ্ধান্ত।

করোনা মহামারিতে সব কিছুর মতো থমকে ছিলো রাজনৈতিক কর্মকাণ্ড। তবে নতুন স্বাভাবিক জীবনে ফিরেছে বাংলাদেশ। তাই সাংগঠনিক রাজনীতিতে নজর দিয়েছে আওয়ামী লীগ। উপকমিটির পাশাপাশি জেলা ও মহানগর কমিটি পূর্ণাঙ্গ করারও নির্দেশনা এসেছে।

ঢাকা মহাগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান বলেন, নগর কমিটিতে আমরা কোনও জনপ্রতিনিধিকে দেইনি। যদি নেত্রী মনে করেন যে, তাদেরকে নেওয়া দরকার তাহলে নেত্রী দিবেন। একজন যদি দুই তিনটা পদে থাকি তাহলে অনেকে বঞ্চিত হয়। কে থাকবেন কমিটিতে কে থাকবেন না এটা আমি জানি না। আমরা জানি তারা সাবেক ছিলেন, আমরা শুধু নামের পাশে লিখে দিয়েছি কারা অ্যাকটিভ ছিলেন, কারা অ্যাকটিভ ছিলেন না।

২০১৫ সালে সিটি করপোরেশন নির্বাচনের আগে আওয়ামী লীগের সিদ্ধান্ত ছিল, ঢাকা মহানগর বা মহানগরের থানা ও ওয়ার্ডে সভাপতি-সাধারণ সম্পাদকরা মেয়র ও কাউন্সিলর পদে মনোনয়ন পাবেন না। একইভাবে মেয়র ও কাউন্সিলররাও থানা ও ওয়ার্ড শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পাবেন না। যার যে দায়িত্ব তা সঠিকভাবে পালনের নির্দেশনা কেন্দ্রের।

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান বলেন, নির্বাচিত কাউন্সিলাররা যদি দলের সেইভাবে নিবেদিত, ত্যাগী, পরীক্ষিত নেতাকর্মী হয়ে থাকেন তাহলে নিশ্চয়ই তারা ওই জায়গায় স্থান পাওয়ার কথা। যারা বিতর্কিত, যারা বিভিন্ন সময়ে বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত আছে বলে অভিযোগ আছে এই সমস্ত লোকজনদের কোন পর্যায়েই সাংগঠনিক অন্তর্ভুক্তি না রাখার সিদ্ধান্ত আছে।

গত বছরের ৩০ নভেম্বর ঢাকা মহানগর আওয়ামী লীগের দুই অংশের সম্মেলনে সভাপতি-সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়। সম্প্রতি কেন্দ্র থেকে মহানগর উত্তর ও দক্ষিণের পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশনা দিয়েছে কেন্দ্র।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31