ধূমকেতু প্রতিবেদক, পোরশা : নওগাঁর পোরশায় মুক্তিযোদ্ধা দেলশাদ আলীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টায় জানাযা শেষে তাকে স্থানীয় কবর স্থানে রাস্ট্রীয় মর্যদায় দাফন করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি বেগুনবাড়ি গ্রামের বাসিন্দা দেলশাদ প্রায় ৪০ বছর থেকে বিবাহ সূত্রে বালা শহীদ গ্রামের বদু শেখের বাড়িতে বসবাস করে আসছিলেন। তিনি হৃদরোগে ভুগছিলেন। শনিবার তার অসুস্থ্যতা বেড়েগেলে পরিবারের লোকজন চিকিৎসার উদ্যেশে রাজশাহী নিয়ে গেলে বেলা ২টায় সেখানেই তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে পোরশা উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হামিদ রেজা জানান, দেলশাদ একজন তালিকা ভুক্ত বীরমুক্তিযোদ্ধা নিশ্চিত হয়ে তাকে রাষ্ট্রীয় মর্যদায় দাফন করা হয়েছে। এর পূর্বে তিনি গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসারের কাছে বিষয়টি পত্র মারফত নিশ্চিত হয়েছেন বলেও জানান।
দাফন অনুষ্ঠানে ইউএনও নাজমুল হামিদ রেজা, থানা সেকেন্ড অফিসার আব্দুল বারিসহ স্থানীয় লোকজন ও আতœীয় স্বজন অংশগ্রহণ করেন।


