IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> জাতীয় >> টপ নিউজ >> নাটকীয় মোড় নিচ্ছে মুনিয়া মৃত্যুর রহস্য

নাটকীয় মোড় নিচ্ছে মুনিয়া মৃত্যুর রহস্য

ধূমকেতু নিউজ ডেস্ক : আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করতে গিয়ে মোসারাত জাহান মুনিয়ার মৃত্যু নিয়ে নাটকীয় সব তথ্য পাচ্ছে। আর এই সব তথ্যের প্রেক্ষিতে এই মামলার ব্যাপারে নতুন সিদ্ধান্ত গ্রহণ করতে যাচ্ছে বলে একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে।

গত ২৬ এপ্রিল গুলশানের একটি ফ্ল্যাটে মারা যান মুনিয়া। তিনি আত্মহত্যা করেছেন না তাকে হত্যা করা হয়েছে এই রহস্যের জট এখনো খোলেনি। আইন প্রয়োগকারী সংস্থা বলছে ময়নাতদন্তের রিপোর্টের জন্য তারা অপেক্ষা করছেন এবং এই রিপোর্ট পেলেই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। কিন্তু ময়নাতদন্তের রিপোর্টের আগেই যে সমস্ত তথ্য প্রমাণ এবং উপাত্ত পাওয়া গেছে তাতে এই ব্যাপারটি মোটামুটি স্পষ্ট হয়ে উঠেছে এই মৃত্যুর পেছনে শারুন এবং মুনিয়ার বড় বোন নুসরাত তানিয়ার হাত রয়েছে এবং তারাই এই মৃত্যুর জন্য অনেকাংশে দায়ী।

মুনিয়ার তদন্তের সঙ্গে জড়িত একাধিক সূত্র বলছে যে, মুনিয়া আত্মহত্যা করেছে নাকি হত্যাকান্ড সেটি নির্ভর করছে ময়নাতদন্তের রিপোর্টের ওপর। ময়নাতদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট এখন পর্যন্ত তাদের হাতে আসেনি। কিন্তু ময়নাতদন্তের রিপোর্টে আগেই যে তথ্য উপাত্তগুলো পাওয়া যাচ্ছে তাতে বোঝা যাচ্ছে যে এটা আত্মহত্যা হোক বা হত্যাকাণ্ড হোক এটি সঙ্গে যারা সম্পৃক্ত রয়েছেন তাদের মধ্যে নুসরাত এবং শারুন রয়েছেন। একাধিক কারণে এরকম তথ্য পাওয়া যাচ্ছে বলে বিভিন্ন দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে।

১. মুনিয়া মৃত্যুর আগে সর্বশেষ কথা হয়েছে নুসরাতের সঙ্গে: মুনিয়া মৃত্যুর আগে সর্বশেষ কথা বলেছেন নুসরাতের সঙ্গে এবং নুসরাত বিভিন্নভাবে মুনিয়াকে হতাশ করেছে বলে তদন্তকারী সূত্রগুলো নিশ্চিত করেছে। বিশেষ করে মুনিয়া যখন নুসরাতকে আসতে বলেছেন, নুসরাত ইচ্ছাকৃতভাবে বিলম্ব করেছে। এই বিলম্ব মুনিয়াকে হতাশ করেছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। কেন নুসরাত বিলম্ব করলেন, নুসরাত কি জানতেন যে মুনিয়াকে নিয়ে কিছু একটা ঘটতে যাচ্ছে, সেটির জন্য কি মুনিয়া দেরি করেছে?

২. নুসরাত শারুনের সম্পর্ক: যতবার মুনিয়া নুসরাতের সঙ্গে কথা বলেছেন তার পরপরই নুসরাত শারুনের সঙ্গে কথা বলেছেন। তাহলে কি মুনিয়ার অবস্থার কথা, অবস্থানের কথা এবং মুন মুনিয়ার হতাশার কথা এবং উত্তেজিত থাকার কথা শারুনকে জানিয়েছিলেন নুসরাত এবং সেখান থেকেই এই ঘটনা অন্য দিকে মোড় নিয়েছে এই প্রশ্নটি এখন প্রধান হয়ে উঠেছে।

৩. মুনিয়ার অর্থপ্রাপ্তি প্রসঙ্গ: নুসরাত মুনিয়ার মৃত্যুর তিনদিন আগে তাকে বলেছিলেন যে, একটি কাজ করলে তিনি বিপুল পরিমাণ অর্থ পাবেন এবং কি সেই কাজ, তাহলে কি সেই কাজ এরকম ছিল যে কাউকে ফাঁসাতে হবে? সেটি করতে মুনিয়া অস্বীকৃতি জানিয়েছিল এজন্যই কি মুনিয়াকে হত্যা করা হয়েছে? বা এমন একটি পরিস্থিতি করা হয়েছে যে তাতে মুনিয়া আত্মহত্যা করতে বাধ্য হয়েছে?

৪. নুসরাত মাদক দিতেন মুনিয়াকে: মুনিয়া যেন নুসরাতের কথা মত সবকিছু করে সেজন্য তাকে নিয়মিত মাদক দেওয়া হতো এবং এই মাদক দিতেন নুসরাত। এই মাদক দিয়ে তাকে মাদকের ওপর নির্ভরশীল করা হতো এবং সেজন্যই মুনিয়া কখনো স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারত না এবং সবসময় নুসরাতের ওপর নির্ভরশীল হতো। আর এ কারণেই মনে করা হচ্ছে যে হয়তো মাদকনির্ভর মুনিয়াকে এমন একটি পরিস্থিতির দিকে নিয়ে যাওয়া হয়েছিল যেখান থেকে তার আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় ছিল না।

৫. কারা গিয়েছিল মুনিয়ার বাসায়: মুনিয়ার বাসায় মুনিয়ার মৃত্যুর আগে কারা গিয়েছিল এটি একটি তদন্তের বড় উপজীব্য বিষয়। সেখানে কি শারুনের লোকজন গিয়েছিল শারুনের নির্দেশে এই হত্যাকাণ্ড ঘটানো জন্য? এরকম অভিযোগ করেছেন মুনিয়ার বড় ভাই সবুজ। আর এখন যে সিসিটিভি ফুটেজগুলো পরীক্ষা-নিরীক্ষা করা যাচ্ছে তাতে এরকম ধারনা করা অযৌক্তিক নয় যে শারুনের লোকজনই হয়তো শেষবার মুনিয়ার বাসায় গিয়েছিল।

তবে তদন্তের স্বার্থে তদন্তকারী কর্মকর্তারা এ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে মুখ খুলতে রাজি নয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31