IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> টপ নিউজ >> রাজনীতি >> আল্লামা শফীর জীবন-কর্ম শীর্ষক সভা ১৭ জুন

আল্লামা শফীর জীবন-কর্ম শীর্ষক সভা ১৭ জুন

ধূমকেতু নিউজ ডেস্ক : দেশের চলমান সংকট থেকে উত্তরণ ও আল্লামা শাহ আহমদ শফীর জীবন-কর্ম শীর্ষক একটি আলোচনা সভার আয়োজন করেছে আল্লামা শফীর অনুসারীরা।

আগামী ১৭ জুন (বৃহস্পতিবার) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে সারাদেশ থেকে আল্লামা আহমদ শফীর খলিফা ও ভক্তরা অংশ নেবেন।

গত ৭ জুন রাজনীতি সংশ্লিষ্ট বিতর্কিতদের বাদ দিয়ে ৩৩ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করে জুনায়েদ বাবুনগরীর নেতৃত্বাধীন হেফাজত নেতারা। তখনই খবর বেরিয়েছিল, ১০ জুন একটি অনুষ্ঠান করে পাল্টা কমিটি ঘোষণা দিতে পারেন হেফাজতের প্রতিষ্ঠাতা আমির আল্লামা শফীপন্থীরা। পরে ওই আলোচনার তারিখ ৭ দিন পেছানো হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৭ জুনের এ সভা থেকে হেফাজতের কোনো কমিটি ঘোষণা করার সম্ভাবনা নেই। সেদিন আল্লামা আহমদ শফীর জীবন-কর্ম শীর্ষক আলোচনার পাশাপাশি দেশের চলমান সংকট থেকে উত্তরণে নির্দেশনা দেবেন আলেমরা। আগত মুরুব্বিদের সঙ্গে কথা বলে নতুন কমিটি বা কমিটি সংস্কারের বিষয়টি আলাপ-আলোচনা ও পরামর্শ করে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।

এ বিষয়ে যোগাযোগ করা হলে আল্লামা শফীর ছেলে মাওলানা আনাস মাদানী সোমবার বলেন, ‘আব্বার ইন্তেকালের পর এখন পর্যন্ত জাতীয়ভাবে কোনো আলোচনা সভার আয়োজন করা যায়নি। আমাদের শুভানুধ্যায়ীরা অনেক দিন যাবত এ বিষয়ে চেষ্টা করে আসছেন। সে হিসেবে ১৭ জুন জাতীয় প্রেসক্লাবে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে দেশের বিভিন্ন স্থান থেকে আব্বার খলিফা ও ভক্তরা অংশ নেবেন।’

এ অনুষ্ঠান থেকে হেফাজতের কমিটি ঘোষণা দেওয়ার সম্ভাবনা রয়েছে কি না এমন প্রশ্নের উত্তরে আনাস মাদানী বলেন, এখান থেকে হেফাজতের কমিটি বা এ জাতীয় কোনো বিষয়ের সম্ভাবনা নেই। এটি জীবন-কর্ম শীর্ষক একটি আলোচনা সভা। দেশের চলমান সংকট থেকে উত্তরণে আলেমদের কি ভূমিকা হতে পারে, এ বিষয়ে শীর্ষস্থানীয় আলেমরা নির্দেশনা দেবেন।

হেফাজতের কমিটি বিষয়ে তিনি বলেন, এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া। মুরুব্বিদের সঙ্গে কথা বলে নতুন কমিটি বা কমিটি সংস্কারের বিষয়টি আলাপ-আলোচনা ও পরামর্শ করে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে। ১৭ জুনের আলোচনা সভার সঙ্গে হেফাজতের কমিটির কোনো সম্ভাবনা নেই।

এদিকে ১৭ জুনের আলোচনা সভা বাস্তবায়নের লক্ষ্যে সোমবার বিকালে রাজধানীর ফরিদাবাদ মাদ্রাসায় প্রস্তুতি সভায় বসছেন আল্লামা শফীর অনুসারীরা। এ বৈঠক থেকে আলোচনা সভার বিষয়বস্তু ও রূপরেখা তৈরি করবেন তারা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31