IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফুলবাড়ীতে ২ হাজার ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়ে
Home >> নগর-গ্রাম >> চাঁপাইনবাবগঞ্জে ভুয়া সাংবাদিক গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ভুয়া সাংবাদিক গ্রেপ্তার

ধূমকেতু প্রতিবেদক, (বিশেষ) চাঁপাইনবাবগঞ্জ : রাস্তায় যাওয়ার পথে বিস্কুট ফ্যাক্টরির মালিককে অপহরণ করে নিজ অফিসে নিয়ে ব্যাপক মারধর ও ছিনতাই করার একদিন পর ভুয়া সাংবাদিক ও সম্পাদক আটক হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। সোমবার (১৪ জুন) সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার হরিপুর মহল্লার শরিফুল ইসলামের ছেলে ভুয়া সাংবাদিক আলমগীর হোসেনকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ।

জেলা শহরের শিবতলা-চাইপাড়া এলাকার সাবের আলী বাচ্চুর ছেলে বিস্কুট ফ্যাক্টরির মালিক আব্দুল মাতিনকে (৩৮) অপহরণ ও নির্যাতনের অপরাধে তাকে গ্রেপ্তার করা হয়। গুরুতর আহত আব্দুল মাতিনের ছোট ভাই পারভেজ আলী রোববার (১৩ জুন) রাতে সদর থানায় মামলা দায়ের করেন।

মামলা ও আহত ব্যবসায়ী আব্দুল মাতিনের পরিবার সূত্রে জানা যায়, গতমাসে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কামারপাড়া এলাকায় থাকা বিস্কুট ফ্যাক্টরিতে সাংবাদিক ও ম্যাজিস্ট্রেট সেজে চাঁদাবাজি করতে যায় আলমগীর হোসেন। পরে স্থানীয়রা তাকে আটক করে মারধর করে মুছলেখা দিয়ে ছেড়ে দেয়া হয়। যা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও বিভিন্ন গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচার হয়। এই ঘটনার প্রতিশোধ হিসেবে গত রবিবার বিকেলে ব্যবসায়ী আব্দুল মাতিনকে অপহরণ করে আলমগীর হোসেন ও তার লোকজন।

গুরুতর আহত আব্দুল মাতিনের ছোট ভাই পারভেজ আলী জানান, ভুয়া সাংবাদিক আলমগীরের সহযোগী শুভ ও আরও ৭-৮ জন লোকজন জেলা শহরের উপর রাজারামপুর মোড় হতে অগহরণ করে বিশ্বরোডমোড়স্থ তার অফিসে নিয়ে যায়। সেখানে দরজা বন্ধ করে লোহার রড স্ট্যাম্প, লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করে। মারধর ছাড়াও পকেটে থাকা ৮ হাজার টাকা ছিনিয়ে নেয়। এছাড়াও স্যামসাং ও ভিভো দুটি মোবাইল ও হিরো মোটরসাইকেল ছিনতাই করে তারা। এমনকি ১০০ টাকার ৩টি ফাঁকা স্ট্যাম্পে সাক্ষর নেয় আব্দুল মাতিনের।

পরে গুরুতর আহত অবস্থায় ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন জানান, একজন ব্যবসায়ীকে অপহরণ ও নির্যাতনের মামলায় আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31