ধূমকেতু প্রতিবেদক : সংবাদযোদ্ধা শরিফুল হক পপিকে সভাপতি ও আরফিন সাগরকে সাধারণ সম্পাদক করে অনলাইন প্রেস ইউনিটি কুষ্টিয়া সদর উপজেলা শাখা অনুমোদন দিয়েছেন প্রতিষ্ঠাতা কলামিস্ট মোমিন মেহেদী, কার্যকরী সভাপতি অধ্যাপক শুভঙ্কর দেবনাথ ও মহাসচিব চন্দন চন্দ্র দাস।
সোমবার (১৪ জুন) ২০২১ অনুমোদন দেওয়া হয়।
এই কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন, সহ-সভাপতি সলেমান খান, সহ-সাধারণ সম্পাদক আকিব আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক জহির রায়হান, সহ-সাংগঠনিক সম্পাদক আবীর হাসান স্বাধীন, প্রচার সম্পাদক নূর ইসলাম তানভীর, সহ-প্রচার সম্পাদক মিলন মাহমুদ, দপ্তর সম্পাদক নূর আলম শেখ, সহ-দপ্তর সম্পাদক সুমন শেখ, সদস্য তাজু শেখ, ইমন হুসাইন, শাকিব আবীর, শামীম হোসেন ও রেজা আহম্মেদ জয়।


