ধূমকেতু প্রতিবেদক : কুষ্টিয়ায় ৩১ বোতল অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিলসহ সীমা আক্তার (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১২। সোমবার (১৪ জুন) দুপুর ২ টার দিকে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন কল্যাণপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সীমা কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন কল্যাণপুর এলাকার মীনারুলের স্ত্রী।
র্যাব-১২ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার আমিনুল কবীর তরফদারের নেতৃত্বে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন কল্যাণপুর এলাকায় অভিযান চালিয়ে নারী মাদক ব্যবসায়ী সীমা আক্তারকে ৩১ (একত্রিশ) বোতল অবৈধ নেশাজাতীয় মাদক দ্রব্য ফেন্সিডিল গ্রেপ্তার করা হয়।
র্যাব-১২ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় সে দীর্ঘদিন যাবত অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল নিজ হেফাজতে রেখে নিজ এলাকাসহ বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল। গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় মামলা রুজু করা হয়েছে।


