ধূমকেতু প্রতিবেদক : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অভিযান চালিয়ে প্রতারক চক্রের সাইফুল ইসলাম (৪৫) কে গ্রেপ্তার করেছে র্যাব-১২। সোমবার রাত ১০ টার দিকে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানাধীন গঙ্গারামপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সাইফুল সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানাধীন গঙ্গারামপুর এলাকার মৃত মাহাতাবের ছেলে।
র্যাব-১২ জানায়, সিরাজগঞ্জের উল্লাপাড়ার সাইফুল ইসলাম খন্দকার কনষ্ট্রাকশন কোম্পানীতে নির্মাণ শ্রমিক পদে চাকুরী দেওয়ার কথা বলে উল্লাপাড়া এলাকা হতে শতাধিক পরিবারের কাছ থেকে পঞ্চাশ হাজার বা তার অধিক অর্থ গ্রহণ করে। পরবর্তীতে চাকুরী দিতে ব্যথ হলে টাকা গুলো ফেরত না দিয়ে আত্মসাৎ করে। গ্রামের অসহায়-গরীব-দিন মুজুর-খেটে খাওয়া মানুষের সহয় সম্বল বিক্রির অর্থ, কষ্টার্জিত অথবা স্বর্ণের টাকা দিয়ে একটি চাকুরীর আসায় প্রতারক চক্রের ফাঁদে পরে সর্বস্বান্ত হয়েছে পরিবার গুলো। এরই ধারাবাহিকতায় সোমবার র্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার, সহকারী পুলিশ সুপার জন রানার নেতৃত্বে একটি দল সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানাধীন গঙ্গারামপুর এলাকায় অভিযান চালিয়ে এক প্রতারক সাইফুলকে গ্রেফতার করে।
র্যাব-১২ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় সাইফুল দীর্ঘদিন যাবৎ জনগণের সাথে চাকুরী দেবার নামে প্রতারণা করে টাকা আত্মসাৎ করে আসছিল। গ্রেপ্তারকৃত আসামীকে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।


