IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> নগর-গ্রাম >> চাঁপাইনবাবগঞ্জ হাসপাতালে চিকিৎসা সামগ্রী দিলেন আ.লীগ নেত্রী জারা

চাঁপাইনবাবগঞ্জ হাসপাতালে চিকিৎসা সামগ্রী দিলেন আ.লীগ নেত্রী জারা

ধূমকেতু প্রতিবেদক, (বিশেষ) চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে করোনা চিকিৎসার জন্য বিভিন্ন চিকিৎসা সামগ্রী প্রদান করেছেন জেলা আওয়ামী লীগের সদস্য এবং এপেক্স ডেটা ম্যানেজমেন্ট এ্যান্ড আইটি’র কান্ট্রি ডিরেক্টর ও সিইও জারা জাবীন মাহবুব।

বুধবার (১৬ জুন) দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষের নিকট এসব চিকিৎসা সামগ্রী তুলে দেয়া হয়। আওয়ামী লীগ নেত্রী জারা জাবীন মাহবুবের পক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন “হেল্প চাঁপাই”-এর স্বেচ্ছাসেবকরা ১০ লক্ষাধিক টাকা মূল্যের এসব চিকিৎসা সামগ্রী তুলে দেন।

চিকিৎসা সামগ্রীর মধ্যে রয়েছে, করোনা প্রতিরোধক ৯৯৮ পিস ইনজেকশন, ১০০ পিস ক্যাপসুল, অক্সিজেন টিউব ৫০০ পিস, অক্সিজেন ফেস মাস্ক ৫০০ পিস ও ৫০০ পিস হাইফ্লো মাস্ক। হাসপাতালের পক্ষে চিকিৎসা সামগ্রী গ্রহণ করেন, জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী, ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মুমিনুল হক, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নাদিম সরকার, বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশন-বিএমএ জেলা শাখার সভাপতি ডা. দুরুল হুদা, সিনিয়র স্টাফ নার্স মরিয়ম খাতুন।

আরো উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবী সংগঠন “হেল্প চাঁপাই”-এর স্বেচ্ছাসেবক জিলহাজ্ব বিশ্বাস, মিনহাজুর রহমান শান্ত, হাসানুজ্জামান রাফি, জাহিদ হাসান রহিত, তুষার, সাদিক আশিকসহ অন্যান্যরা।

স্বেচ্ছাসেবী সংগঠন “হেল্প চাঁপাই”-এর স্বেচ্ছাসেবক ও প্রধান সংগঠক জিলহাজ্ব বিশ্বাস জানান, প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে হাসপাতাল কর্তৃপক্ষের চাহিদা অনুযায়ী চাঁপাইনবাবগঞ্জের কৃতি সন্তান ও আওয়ামী লীগ নেত্রী জারা জাবীন মাহবুব প্রাথমিকভাবে এসব চিকিৎসা সামগ্রী প্রদান করেছেন। হাসপাতালের চাহিদা নিয়ে আরও চিকিৎসা সামগ্রী প্রদান করার পরিকল্পনা রয়েছে তার। আজকালের মধ্যেই এসব ওষুধ, ইনজেকশন, মাস্ক ও স্বাস্থ্য কর্মীদের সুরক্ষা সামগ্রী আসবে।

জিলহাজ্ব বিশ্বাস আরো জানান, জেলার করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী কাইয়ুম রেজা চৌধুরীর কন্যা জারা মাহবুব জেলাবাসীর পাশে দাঁড়িয়েছেন। স্থানীয়ভাবে তার পাঠানো সকল চিকিৎসা সামগ্রী, মাস্ক বিতরণ করছে স্বেচ্ছাসেবী সংগঠন “হেল্প চাঁপাই”।

উল্লেখ্য, গত মঙ্গলবার (১৪ জুন) থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের বিভিন্ন পাড়া-মহল্লা, রাস্তার মোড়ে জারা মাহবুবের পক্ষ থেকে পাঠানো মাস্ক বিতরণ করছে স্বেচ্ছাসেবী সংগঠনটি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31