IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> নগর-গ্রাম >> লালপুরে অর্থ লোপাটের অভিযোগের প্রতিবাদে ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

লালপুরে অর্থ লোপাটের অভিযোগের প্রতিবাদে ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

ধূমকেতু প্রতিবেদক, লালপুর : নাটোরের লালপুর উপজেলার আড়বাব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফার বিরুদ্ধে গত ঈদুল ফিতরে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বরাদ্দকৃত ভিজিএফ ও জিআরের নগদ অর্থ লোপাটের অভিযোগটি মিথ্যা, ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক দাবি করে সংবাদ সম্মেলন করেছেন ওই ইউপি চেয়ারম্যান। শনিবার (১৯ জুন) দুপুরে উপজেলার আড়বাব ইউনিয়ন পরিষদ হলরুমে তিনি এ সংবাদ সম্মেলনের করা হয়।

সংবাদ সম্মেলনে অভিযুক্ত চেয়ারম্যান গোলাম মোস্তফা নিজেকে নির্দোষ দাবি করে লিখিত বক্তব্যে বলেন, ঈদুল ফিতর উপলক্ষ্যে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে গরিব দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ৫ শত টাকা করে ৫ শত পরিবারের মাঝে ২ লক্ষ ৫০ হাজার টাকা এবং ১ হাজার ৫ শত ৪১ টি পরিবারের জন্য ৪ শত ৫০ টাকা করে ৬ লক্ষ ৯৩ হাজার ৪ শত ৫০ টাকা বরাদ্দ আসে। সুষ্ঠুভাবে বিতরণের জন্য ইউনিয়ন পরিষদের সকল সদস্য ও ত্রাণ কমিটির সকল সদস্য ও মহল্লাদারের উপস্থিতিতে সভা করে ইউনিয়নের দুঃস্থ ও হতদরিদ্রদের আইডি কার্ড যাচাই-বাছাই করে তালিকা করা হয়। এছাড়া এ তালিকাটি সরকারী ভাবে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দ্বারা যাচাই করা হয়। তালিকা মাফিক গত ১২ মে লালপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা সমাজসেবা অফিসার, গোয়েন্দা বিভাগের অফিসার, আব্দুলপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ হীরেন্দ্রনাথ, এএসআই মঞ্জুরুল ইসলাম, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকদের উপস্থিতিতে তালিকা মাফিক বরাদ্দকৃত নগদ অর্থ বিতরন করি। বিতরণের দিন যারা বরাদ্দকৃত অর্থ নিতে আসে নি, তাদের কয়েকজন উপ-পরিচালক, ভিজিডি-২ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর বরাবর আমার বিরুদ্ধে অর্থ লোপাটের মিথ্যা অভিযোগ করে। যা সম্পুর্ন মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন, সমাজে আমাকে হেয় প্রতিপন্ন করার একটা হীন প্রচেষ্টা মাত্র। যারা অভিযোগ করেছিল তারা তাদের অর্থ প্রাপ্তীর পর গত ১০ জুন তারিখে অভিযোগটি প্রত্যাহারের আবেদন করেন। কাজেই আমার বিরুদ্ধে উক্ত অর্থ আত্মসাতের অভিযোগটি মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।

সংবাদ সম্মেলনে পরিষদের সদস্যগণ উপস্থিত থাকলেও ওই চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগকারীরা কেউ উপস্থিত ছিলেন না। অভিযোগকারীরা অভিযোগ প্রত্যাহারের আবেদন করলেও কেন তারা সংবাদ সম্মেলনে উপস্থিত নেই এমন প্রশ্নের জবাবে ওই চেয়ারম্যান বলেন, তারা তাদের ব্যাক্তিগত কাজে ব্যাস্ত ও অসুস্থতার কারনে উপস্থিত থাকতে পারেননি।

উল্লেখ্য, সম্প্রতি তালিকায় নাম থাকলেও অর্থ না পাওয়ায় কয়েকজন ব্যাক্তি ওই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে উপ-পরিচালক, ভিজিডি-২ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তবরাবরে ভিজিএফ ও জিআরের নগদ অর্থ লোপাটের অভিযোগ করেন। যা বিভিন্ন জাতীয়, আঞ্চলিক, স্থানীয় ও অনলাইন গণমাধ্যমে লালপুরে এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ভিজিএফ এর অর্থ লোপাটের অভিযোগ শিরোনামে খবর প্রকাশিত হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31