ধূমকেতু প্রতিবেদক : সিরাজগঞ্জে ৫০০ (পাঁচশত) গ্রাম গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১২। শুক্রবার দুপুর সাড়ে ৩ টার দিকে সিরাজগঞ্জের একটি বসত বাড়ীর তিনতলা ভবনে অভিযান চালিয়ে নারীসহ দুই জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন বনবাড়ীয়া ঠাকুরট্যাক এলাকার খোরশেদ আলমের ছেলে জেলাল শেখ(৩৭) ও সয়াগোবিন্দ ভাঙ্গাবাড়ী (সেমাই কারখানার পাশে) এলাকার খোকন শেখের স্ত্রী কহিনূর বেগম (৫০)।
র্যাব-১২ জানায়, গোপন সাংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর এ্যাডজুটেন্ট ও অপ্স অফিসার সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে স্পেশাল কোম্পানীর একটি দল সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন কহিনূর বেগমের বসত বাড়ীর তিনতলা ভবনের দ্বিতীয় তলার দক্ষিন-পশ্চিম পাশের রুমে অভিযান চালিয়ে ৫০০ (পাঁচশত) গ্রাম গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এসময় তাহাদের কাছে থাকা ০২ টি মোবাইল ফোন জব্দ করা হয়।
র্যাব-১২ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা দীর্ঘদিন যাবত সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণীর ১৯(ক)/৪১ ধারার উদ্ধারকৃত আলামতসহ সিরাজগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।


