IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> নগর-গ্রাম >> নন্দীগ্রামে বাসগৃহ পেলো ৮০ পরিবার

নন্দীগ্রামে বাসগৃহ পেলো ৮০ পরিবার

ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রামে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় আরো ৮০ টি গৃহহীন পরিবার জমি ও বাসগৃহ পেলো।

মুজিববর্ষে “বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ উদ্যোগ সফল বাস্তবায়নে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় সারাদেশে ৫৩,৩৪০ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও বাসগৃহ প্রদান (২য় পর্যায়) রোববার ২০ জুন ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি ও বাসগৃহের চাবি হস্তান্তর করা হয়। এ উপলক্ষে সকাল ১০ টায় উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাতের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, সহকারী কমিশনার (ভূমি) নুরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আদনান বাবু, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা অরুনাংশু মন্ডল, উপজেলা প্রকৌশলী শাহনেওয়াজ, থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মোরশেদুল বারী, মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন ও নন্দীগ্রাম প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদা প্রমুখ।

এ প্রকল্পের আওতায় উপজেলার নন্দীগ্রাম ইউনিয়নে ৮ টি, ভাটরা ইউনিয়নে ৩৫ টি, থালতা মাঝগ্রাম ইউনিয়নে ১৬ টি ও ভাটগ্রাম ইউনিয়নে ২১ টি বাসগৃহ নির্মাণ করা হয়। প্রত্যেকটি বাসগৃহ নির্মাণকাজে ব্যয় হয়েছে ১ লাখ ৯০ হাজার টাকা। ৮০ টি বাসগৃহ নির্মাণ হয় ১ কোটি ৫২ লাখ টাকা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31