ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : করোনা সংক্রমণ ভয়াবহ অবস্থায় বেড়ে যাওয়ার কারণে সাত দিনের লকডাউনের প্রথম দিন চলছে কুষ্টিয়া জেলার কুষ্টিয়া সদর, মিরপুর, ভেড়ামারা, দৌলতপুর, কুমারখালী, খোকসাসহ সাত দিনের জন্য কঠোর বিধিনিষেধ বা লকডাউন আরোপ করেছে জেলা প্রশাসক সাইদুল ইসলাম।
সোমবার (২১ জুন) থেকে শুরু হয়ে রোববার (২৭ জুন) মধ্যরাত পর্যন্ত কঠোর বিধিনিষেধ চলমান থাকবে। করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির জরুরী সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
বিধিনিষেধে বলা হয়েছে- সকল ব্যবসা প্রতিষ্ঠান, শপিংমল, দোকান, রেস্টুরেন্ট বন্ধ থাকবে। তবে কাঁচা বাজার ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে খোলা রাখা যাবে। বিধিনিষেধ চলাকালীন সময়ে কুষ্টিয়া জেলায় সকল ধরণের যান চলাচল বন্ধ থাকবে।


