ধূমকেতু প্রতিবেদক, নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌর এলাকার পন্ডিতপুরের আবু বাক্কারের ছেলে রাজমিস্ত্রী জনি ওরফে শামিউল হক (২৩) সোমবার ৯দিন ধরে নিখোঁজ। তার খোঁজে জনির পিতা-মাতা, স্ত্রী রুনা খাতুন ও ৩বছরের শিশু শাফিউলসহ স্বজনরা উৎকন্ঠা ও আশংকায় দিন কাটাচ্ছে। এবিষয়ে গত ২০জুন নাচোল থানায় জিডি করেছেন জনির পিতা আবু বাক্কার।
জনির স্ত্রী রুনা খাতুন জানায় তার স্বামী জনি ওরফে শামিউল(২৩) প্রধানমন্ত্রীর দূর্যোগ সহনীয় ঘরের (নোজামপুরের ষোড়লা ও ফতেপুরের আহুড়া) এলাকায় মিস্ত্রীর কাজ করছিল। সে গত ১৩জুন তার কাজের দরুন ঠিকাদারের নিকট থেকে ৫০ হাজার টাকা নেয়। টাকাপেয়ে আহুড়া গ্রামে যাওয়ার কথাছিল জনির। ওইদিন সন্ধা আনুমানিক সন্ধা সাড়ে ৬টার দিকে স্ত্রী রুনা খাতুনকে মোবাইলে জানায় সে মল্লিকপুরে আছে। একইদিন সন্ধা আনুমানিক ৬.৪৫ মিনিটের দিকে পৌর এলাকার কাটাপুকুরের বাবোর আলীর ছেলে বকুল (২৫) কে (০১৭৮৯-৩৪৭৭৫১) মোবাইলে জানায়, খেসবাতে কিছু লোক জনিকে আটকিয়েছে। তাড়াতাড়ি বকুলকে ঘটনাস্থলে আসতে বলে। বকুলকে ডেকে পাঠানোর পরই জনির মোবাইল বন্ধ পাওয়া যায়। কিন্তু বন্ধু বকুল খেসবা এলাকায় খোঁজাখুজি করে জনিকে পায়নি। বিষয়টি কাটাপুকুরে থাকা জনির মেজ ভাই বাশারকে জানায়।
এবিষয়ে নাচোল থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা চৌধুরী জানান, গত ১৩ জুন রাজমিস্ত্রী জনির নিখোজের বিষয়ে মৌখিকভাবে জানালেও দীর্ঘ ৯দিন যাবত তাকে পাওয়া যায়নি তা আমাকে কেহ জানননি। তবে ২০জুন এ বিষয়ে জনির পিতা একটি সাধারণ ডাইরী করেছেন। আমরা আমাদের কাজ করছি।
ওইদিন রাতে জনির নিখোঁজের বিষয়টি জনির বাবা আবু বাক্কার ও জনির স্ত্রী রুনা খাতুন নাচোল থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা চৌধুরীকে জানান। নিখোঁজ জনির স্বজনরা গত ৯ দিন ধরে বিভিন্নস্থানে আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজ করে জনির সন্ধান না পেয়ে গত ২০ জুন নাচোল থানায় একটি সাধারণ ডাইরী করেছেন। এদিকে রাজমিস্ত্রী জনির নিখোঁজে তার স্বজনরা উদ্বেগ ও উৎকন্ঠায় সময় পার করছেন।


