ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রামে নানা আয়োজনে আওয়ামী লীগের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ২৩ জুন বেলা ১১ টায় দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে কেক কর্তন করা হয়।
পরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগ নেতা এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা যুবলীগের সভাপতি এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত ও নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন, শামীম শেখ, সাংগঠনিক সম্পাদক স্বপন চন্দ্র মহন্ত, উপজেলা কৃষক লীগের সভাপতি সফিকুল ইসলাম, যুবলীগ নেতা মোফজ্জল বারী ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু সাঈদ প্রমুখ।
অপরদিকে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন, পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আনিছুর রহমান, আওয়ামী লীগ নেতা মুক্তার হোসেন, তীর্থ সলিল রুদ্র ও আবু নোমান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা স্বেচ্ছা সেবকলীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান সবুজ, উপজেলা ছাত্রলীগের সভাপতি তুহিন আহম্মেদ, যুগ্ম-সম্পাদক আবু তৌহিদ রাজীব ও পৌর ছাত্রলীগের সহ-সভাপতি সজিব আহসান প্রমুখ।


