ধূমকেতু প্রতিবেদক, পোরশা : নওগাঁর পোরশায় শিশু ধর্ষণের চেষ্টায় অপর দুই শিশুকে আটক করে থানায় সোপর্দ করেছে বিজিবি নিতপুর ক্যাম্পের সদস্যরা। আটককৃতরা হলো নিতপুর মাস্টার পাড়ার হানিফের ছেলে সানাউল (১৬) ও সাদেকের ছেলে আব্দুর রাজ্জাক (১৩)।
বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে নিতপুরে সাহায্যের জন্য আসা ১১ বছরের একটি মেয়েকে ওই দুইজন ফুসলিয়ে ভারতের অভ্যন্তরে ২৩০/১৩ এস মেইন পিলারের কাছে জঙ্গলের মধ্যে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। এসময় নিতপুর দিয়াড়াপাড়া গ্রামের মোবারক হোসেন মেয়েটির চিৎকার শুনে তাকে উদ্ধার এবং বিজিবি খবর দিলে তারা মেয়েটিকে থানায় হস্তান্তর করেন। মেয়েটি শিশা বাজারে তার মায়ের সাথে থেকে সাহায্য চেয়ে বেড়াতো বলে জানা গেছে।
থানা অফিসার ইনচার্জ শফিউল আজম খাঁন জানান, এব্যাপারে মেয়েটির মা লাইজু বেগম থানায় একটি এজাহার করেছেন। উক্ত এজাহারের ভিত্তিতে থানা পুলিশ দুইজনকে আটক করে শনিবার জেল হাজতে পাঠিয়েছেন বলে জানান।


