ধূমকেতু প্রতিবেদক, নিয়ামতপুর : করোনাভাইরাস প্রতিরোধে অঘোষিত লকডাউনে চা বিক্রেতা, ভ্যান চালক, হকার, মুচি,হোটেল শ্রমিক,সিএনজি চালকসহ কর্মহীন শ্রমজীবী ও অসহায় দরিদ্র মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে নিয়ামতপুর সদর ইউনিয়ন পরিষদ।শনিবার (২৬ জুন) সকাল ১০ টার দিকে ইউপি চেয়ারম্যানের কার্যালয়ের সামনে ত্রাণ সামগ্রীর নগদ ৫০০ টাকা করে বিতরণ করা হয়।
প্রধান অতিথি ছিলেন, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপির চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান নঈম।
এসময় উপস্থিত ছিলেন, সচিব রাজু আহমেদ হিসাব সহকারি আলমগীর হোসেন সকল ইউপি সদস্য সদস্যবৃন্দ গ্রাম পুলিশসহ উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক, দেলোয়ার হোসেন শিমুল,উপজেলা প্রেসক্লাবের সদস্য ইমরান ইসলাম, আমিনুল ইসলাম, নরুন নবী, ফরিদুল ইসলাম, মিনহাজুল ইসলাম প্রমুখ।
সদর ইউপির চেয়ারম্যান বজলুর রহমান নঈম জানান, সারা বিশ্বের মহামারী এই করোনার আগ্রাসনকে রুখতে সকলের স্বাস্থ্য সচেতনতাই জরুরি।
তিনি আরও জানান, এমন দুর্যোগময় মুহূর্তে সকলেই সামর্থ অনুযায়ী যার যার এলাকার মানুষদের মানবিক সহযোগিতা করুন। তবে কেউ অবশ্যই খাবার সংগ্রহ করে মজুদ করবেন না। এখন থেকে প্রশাসন এই সকল বিষয়ে ও মনিটরিং করবে। সবাই সুস্থ থাকার জন্য সরকারের স্বাস্থ্য নির্দেশনা মেনে চলার আহ্বানও জানান তিনি। বিশেষ জরুরী কোন কাজ ছাড়া ঘর থেকে বের হবেন না, মনে রাখবেন করোনায় ভয় নয়, সচেতন হতে হয়, আমরা সকলে সচেতন হই, মাক্স পরিধান করি এবং সরকারি সকল বিধিনিষেধ মেনে চলি।


