IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> নগর-গ্রাম >> করোনাবিধি মানছেননা ভীমপুর ইউপি চেয়ারম্যান

করোনাবিধি মানছেননা ভীমপুর ইউপি চেয়ারম্যান

ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুর উপজেলার ভীমপুর ইউপি চেয়ারম্যান রামপ্রসাদ ভদ্র মোটেও মানছেননা করোনাবিধি। নওগাঁ জেলা প্রশাসনের জারী করা নির্দেশ অমান্য করার অভিযোগ করা হয়েছে তার বিরুদ্ধে। তিনি নিজে স্বাস্থ্যবিধি না মানায় তার দেখাদেখি ইউনিয়নের অন্য সাধারণ মানুষও মানছেননা। সেসব অভিযোগ তিনি অস্বীকার করেননি। বরং জেলা প্রশাসকের জারী করা নির্দেশ তার প্রতি প্রযোজ্য নয় বলে দাবী করেছেন। নওগাঁ জেলা সদর হাসপাতালের করোনা পরীক্ষার রিপোর্ট ভূয়া বলেও দাবি করেছেন এই চেয়ারম্যান।

মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, গত ১৭ জুন ভীমপুর ইউপি চেয়ারম্যান রামপ্রসাদ ভদ্রের ছেলে আপন ভদ্রের (৩০) করোনাভাইরাস পজিটিভ রেজাল্ট আসে। সেসময় ওই চেয়ারম্যান জানিয়েছিলেন, কিছুদিন আগে তার অটোরাইস মিলের একজন লেবার অসুস্থ হলে তার ছেলে ওই লেবারকে নিয়ে চিকিৎসার জন্য নওগাঁ হাসপাতালে যান। সেখানে তার টাইফয়েড ধরা পড়ে। কৌতুহলবশত তারা উভয়েই করোনাভাইরাস টেস্ট করান। টেস্টে ওই লেবারের করোনা নিগেটিভ আসলেও তার ছেলের পজিটিভ আসে। তবে তার ছেলের কোন উপসর্গ নেই। তাই তিনি সিভিল সার্জনের সাথে কথা বলেছেন। বিষয়টি ভূলও হতে পারে বলে আবারও পরীক্ষা করাবেন। কিন্তু গত ১২ দিনেও নতুন করে তার টেস্ট করাননি। নিয়মানুযায়ী চেয়ারম্যান নিজে বা তার পরিবারের অন্য সদস্যদের কারও টেস্ট করাননি। তিনি কোয়ারেন্টাইনে না থেকে তখন থেকে নিয়মিত তার এজলাশে বসে বিচার করছেন। বিভিন্ন গ্রামে গিয়ে শালিস দরবার, মরা বাড়ি, নানান অনুষ্ঠান ও তার ব্যবসায় প্রতিষ্ঠানের কাজে স্বাভাবিকভাবেই অংশ নিচ্ছেন। বিষয়টি জানতে পেরে ইউনিয়ন পরিষদের অন্য সদস্যরা তাকে নিষেধ করলেও তিনি তা মানেননি।

গত ২ জুন নওগাঁ জেলা প্রশাসক স্বাক্ষরিত কঠোর বিধিনিষেধের গণবিজ্ঞপ্তির ১১নং দফায় বলা হয়, ‘‘নওগাঁ জেলাধীন কোন বাড়িতে কোভিড আক্রান্ত রোগী থাকলে উক্ত বাড়ি পুরোপুরি লকডাউন করতে হবে এবং ঐ বাড়ির সকল সদস্য লকডাউনে থাকবেন। সেক্ষেত্রে এধরনের বাড়ি বড় স্টিকার বা লাল পতাকা দ্বারা চিহ্নিত করতে হবে। একই পাড়া/মহল্লায় একাধিক বাড়িতে সংক্রমণ চিহ্নিত হলে উক্ত পাড়া/মহল্লা লকডাউন থাকবে।’’ কিন্তু ভীমপুর ইউপি চেয়ারম্যান জেলা প্রশাসকের এই সরকারি নির্দেশকে পুরোপুরি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছেন। না তার বাড়ি লকডাউন করেছেন, না চিহ্নিত করেছেন, না তিনি নিজে লকডাউনে থেকেছেন।

জানতে চাইলে শনিবার (২৬ জুন) দুপুরে চেয়ারম্যান রামপ্রসাদ ভদ্র জানান, তার ছেলের করোনা টেস্টের রিপোর্ট সঠিক নয়। তাই লকডাউনের প্রশ্নই ওঠেনা। তিনি স্বাভাবিকভাবে সব কাজে অংশ নিলেও স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধান করে ও দূরত্ব বজায় রেখেই করছেন। জেলা প্রশাসকের জারী করা বিধিনিষেধ তার জন্য প্রযোজ্য নয় বলেও তিনি জানান।

যোগাযোগ করলে উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান মিলন বলেন, ‘ওই চেয়ারম্যানকে অবশ্যই লকডাউনে থাকতে হবে। আমি তাকে শক্তভাবে বলে দিয়েছি যে, তার ছেলের করোনা পজিটিভ হওয়ায় চেয়ারম্যানের বাড়ির বাইরে আসার কোন সুযোগ নেই। ইউনিয়ন পরিষদের স্বাভাবিক কাজগুলো প্যানেল চেয়ারম্যান করবেন।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31