ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুইট আহমেদ (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (২৭ জুন) বেলা দেড়টার দিকে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের বিজরুল গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের মনছুর হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, সুইট আহমেদ বৈদ্যুতিক মটর দিয়ে নিজ বাড়ির পুকুরে পানি সেচ দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় বৈদ্যুতিক মটরের তারে হাত জরিয়ে সে ঘটনাস্থলেই মারা যায়।
ভাটগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট আহমেদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news