ধূমকেতু প্রতিবেদক, পাবনা : পাবনায় পিসিআর ল্যাব স্থাপন,হাসপাতালে কোভিড রোগীদের জন্য শয্যা সংখ্যা বাড়ানো ও পাবনা জেনারেল হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন চালুর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে পাবনা প্রেসক্লাবের সামনে আমরা পাবনাবাসীর ব্যানারে অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য দেন, পাবনা প্রেসক্লাবের সভাপতি এ বি এম ফজলুর রহমান, প্রেসক্লাবের সাবে সম্পাদক আহমেদ উল হক রানা, বিশিষ্ট ব্যান্ড সঙ্গীত শিল্পী রাফসান সজিব, বিডি ক্লিনের তারেকুজ্জামান তারেক, ইয়েস ফাউন্ডেশনের রাহাত হোসেন পল্লব, ইয়োলো ল্যাম্পের শহিদুল ইসলাম ইমন প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশের প্রাচীন ও পুরাতন জেলা পাবনা। তারপরও এখানে এসব দাবি পুরণ না হওয়া দু:খজনক। বক্তারা এসব বিষয়ে রাজনৈতিক নেতৃবৃন্দসহ প্রশাসনিক কর্মকর্তাদের উদ্যোগী হতে আহবান জানান। সরকারের দৃষ্টি আকর্ষন করে বক্তারা অবিলম্বে পাবনাতে পিসিআর ল্যাব স্থাপনসহ উল্লেখিত দাবিগুলো বাস্তবায়নের উদাত্ত আহবান জানান।


