IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> টপ নিউজ >> রাজনীতি >> `লড়াই চলছে, ব্যর্থ ভাবার অবকাশ নেই’

`লড়াই চলছে, ব্যর্থ ভাবার অবকাশ নেই’

ধূমকেতু নিউজ ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘আমাদের লড়াই চলছে। সেখানে আমাদের নিজেদের ব্যর্থ ভাবার কোনো অবকাশ নেই। কোনো লড়াইয়ের ফলাফল স্বল্প সময়ে পাওয়া যায়, কোনোটা দীর্ঘমেয়াদি হয়।’

মঙ্গলবার (২৯ জুন) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ আয়োজিত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

গয়েশ্বর রায় বলেন, ‘এখন একেকজন একেক রকম কথা বলেন। একজনের কথার সঙ্গে আরেকজনের কথার কোনো মিল নেই। কারণ এ সরকার তো গণতন্ত্রে বিশ্বাস করে না। শেখ হাসিনাকে গণতন্ত্রের সবক দিয়ে লাভ নেই।’

বিএনপির এই নেতা বলেন, ‘দেশের সচিবরা, পুলিশরা আজ সরকারের ভাগ্যের বিধাতা। তারা পাপ করছে তাদের পাপের ফসল আজকের পার্লামেন্ট। দিনের ভোট রাতে হয়েছে। এগুলো কারা করেছে? আজকের সংসদকে কি বলবো আমরা? যে পুলিশ রাতের বেলায় চোর ধরে তারাও কিন্তু ভোট চুরি করেছে। সে জন্য আজকে পুলিশের অবস্থান কোথায় গিয়ে দাঁড়িয়েছে?’

তিনি বলেন, ‘আমাদের লড়াই তো বন্ধ হয়নি। লড়াই তো চলছে। সেখানে আমাদের নিজেদের ব্যর্থ ভাবার কোনো অবকাশ নেই। কোনো লড়াইয়ের ফলাফল স্বল্প সময়ে পাওয়া যায়, কোনোটা দীর্ঘমেয়াদি হয়।’

বিএনপির এই নেতা বলেন, ‘ফাঁসির আসামিকে জামিন দেয়ার নজির রয়েছে। আদালতের কাজ কাউকে খুশি বা অখুশি করা নয়। আমরা ন্যায়বিচার প্রত্যাশা করি।’

গয়েশ্বর আরও বলেন, ‘আমরা মনে করি ১৯৭১ সালে ভারত আমাদের সহযোগিতা করেছে। কিন্তু ভারত মনে করে তারা ইনভেস্ট করেছে। আজ দুটি শক্তি। একটি পশ্চিমে, একটি পূর্বে। একটা চীন, আরেকটা ভারত। দুটো শক্তির উদ্দেশ্য কি? চীন চায় বাংলাদেশে বাণিজ্য করতে। পাশাপাশি ভারত রাজত্বও করতে চায়, বাণিজ্যও করতে চায়। এর মাঝখানে আমরা আছি।’

এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, কৃষক দল নেতা কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31