ধূমকেতু প্রতিবেদক, লালপুর : নাটোরে লালপুরে পদ্মা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নূরি (১১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (৩০ জুন) দুপুর ১টার দিকে উপজেলার বিলমাড়িয়া এলাকায় এই ঘটনা ঘটে। সে উপজেলার মহারাজপুর গ্রামের আব্দুল হান্নানের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, নূরি তার বাড়ির পাশে পদ্মা নদীতে গোসল করতে যায়। কিন্তু সে সাঁতার না জানাই পদ্মার পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা খোজাখুজির করে
গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
লালপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) ফজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


