ধূমকেতু প্রতিবেদক, পোরশা : জণগনকে উন্নত স্বাস্থ্যসেবা দেওয়ার লক্ষ্যে নওগাঁর পোরশায় ইসলামি ল্যাব এন্ড হাসপাতালের উদ্বোধন করা হয়েছে।
সামাজিক দূরত্ব বজায় রেখে শুক্রবার সকাল ১০টায় সরাইগাছি মোড় পোরশা সুপার মার্কেট ওয়ালটন শো-রুমের ২য় তলায় এর উদ্বোধন করেন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের চেয়ারম্যান নুরুন্নবী।
প্রতিষ্ঠানের উপদেষ্ঠা সাগর আলীর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন, ব্যবস্থাপনা পরিচালক আব্দুল বাসির।
এসময় উপস্থিত ছিলেন, প্রশাসনিক কর্মকর্তা আহসান হাবিব, রাজশাহী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের ডাঃ নাজমুল হুদা, ঢাকা পঙ্গু হাসাপাতালের সাবেক অর্থোপেডিক্স ডাঃ হাবিবুর রহমান এবং প্রতিষ্ঠাতা সদস্য আতাউর রহমান সহ স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।


