IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ২২ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর হলেন একেএম আলী মহসীনআজ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনআত্রাইয়ে হোলি উৎসবে মদপানে ১জনের মৃত্যু : তিনজন হাসপাতালেপুঠিয়ায় ফুটপাতে চাঁদা মুক্ত করতে মাঠে নামলেন এমপির পুত্রদুর্গাপুরে ভিজিএফ কার্ড নিয়ে দ্বন্দ্বে ইউপি চেয়ারম্যানকে মারধরপুঠিয়ায় ৪ ফার্মেসির ২০ হাজার টাকা অর্থদণ্ডবাগমারা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিতপাকিস্তানকে উড়িয়ে দিল ৮ উইকেটের বিশাল জয় বাংলাদেশেরপুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় এক সেনা সদস্য আহতআহত হলেও নিরাপদ আছেন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিডেঙ্গু-চিকুনগুনিয়া থেকে রক্ষা পেতে সতর্ক বার্তা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানগোমস্তাপুরে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণীচাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে নেশাজাতীয় সিরাপ ও ট্যাবলেটসহ ১ জন আটকতারাগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনিয়ামতপুরে দুর্বৃত্তদের ‘প্রতিহিংসার’ আগুনে পুড়ে ছাই কৃষকের খড়ের গাদা
Home >> জাতীয় >> লিড নিউজ >> লকডাউনের দ্বিতীয়দিনে গ্রেফতার ৩২০, জরিমানা সাড়ে ৫ লাখ

লকডাউনের দ্বিতীয়দিনে গ্রেফতার ৩২০, জরিমানা সাড়ে ৫ লাখ

ধূমকেতু নিউজ ডেস্ক : করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকার ঘোষিত কঠোর লকডাউনের দ্বিতীয়দিনে বিনা কারণে বের হওয়ায় রাজধানীতে ৩২০ জন গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আর ট্রাফিক আইন অমান্য করা ও গাড়ি নিয়ে বিনা কারণে বাইরে বের হওয়ায় ৬৮টি গাড়ির মালিককে প্রায় সাড়ে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (২ জুলাই) লকডাউনের দ্বিতীয়দিনে অভিযানে ডিএমপির ৮টি বিভাগ এসব আইনি ব্যবস্থা নেয়। সন্ধ্যায় এসব তথ্য জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম।

তিনি বলেন, ‘লকডাউনের নিয়ম অমান্য করে বাইরে বের হওয়ায় সারাদিনে গ্রেফতার হয়েছেন ৩২০ জন। এরমধ্যে ২০৮ জনকে ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড দেয়া হয়। আর ট্রাফিক আইন অমান্য করা ও গাড়ি নিয়ে বিনা কারণে বাইরে বের হওয়ায় ৬৮ জনকে ৫ লাখ ৪৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।’

এর আগে কঠোর লকডাউনের প্রথমদিনে বৃহস্পতিবার (১ জুলাই) রাজধানীতে ২৭৪টি গাড়ির বিরুদ্ধে মামলা দেয়া হয়। আর জরিমানা করা হয় ৪ লাখ ৬৩ হাজার ৫০ টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি জরিমানা আদায় করা হয় গুলশান বিভাগ থেকে। মামলা দেয়া হয় ২১টি গাড়ির এবং জরিমানা করা হয় ৮৯ হাজার টাকা।

এছাড়া রমনা বিভাগে ৪৫টি গাড়ির মামলায় জরিমানা করা হয় ৭৯ হাজার ৩৫০ টাকা। লালবাগ বিভাগে ৩৭টি গাড়ির মামলায় জরিমানা ৪৮ হাজার টাকা, মতিঝিল বিভাগে ২৮টি গাড়ির মামলায় জরিমানা ৬০ হাজার ২০০ টাকা, ওয়ারী বিভাগে ১৫টি গাড়ির মামলায় জরিমানা ৭০ হাজার টাকা, তেজগাঁও বিভাগে ১২টি গাড়ির মামলায় জরিমানা ২৩ হাজার ৮০০ টাকা এবং উত্তরা বিভাগে ১৮টি গাড়ির মামলায় জরিমানা করা হয় ৬৭ হাজার ৭০০ টাকা।

লকডাউন প্রসঙ্গে বৃহস্পতিবার (১ জুলাই) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেন, প্রজ্ঞাপনে যাদের বের হওয়ার অনুমতি আছে, আজ শুধু তারাই বের হচ্ছেন। তবে অনেকের অভ্যাস প্রথম দুই দিন মানার পর আর কেউ নিয়ম মানতে চান না। তবে ডিএমপি সদস্যরা লকডাউন বাস্তবায়নের জন্য মাঠে রয়েছেন।

এর আগে বুধবার (৩০ জুন) লকডাউন প্রসঙ্গে ডিএমপি কমিশনার বলেন, ‘কেউ অকারণে ঘর থেকে বের হলে আমরা জিজ্ঞাসাবাদ করব, প্রয়োজনে ম্যাজিস্ট্রেট নিয়ে ব্যবস্থা নেব। কেউ অকারণে বের হলেই বেশ আইনি ঝামেলায় পড়তে হবে। যানবাহন ব্যবহার করলে মোটরযান আইনে ব্যবস্থা নেব।’

‘কেউ অকারণে বের হলে তাকে দণ্ডবিধির ২৬৯ ধারা অনুযায়ী গ্রেফতার করে আদালতে পাঠানো হবে, যেটি আমরা এর আগে কখনো করিনি। এবার আমরা এই অবস্থান পর্যন্ত যাব। আমরা অত্যন্ত শক্ত অবস্থায় থাকব’ বলে উল্লেখ করেছিলেন ডিএমপি কমিশনার।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728