IMG-LOGO

শুক্রবার, ১৩ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ২৩ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তানোরে গোয়াল ঘরে আগুন লেগে ৬টি গরু পুড়ে ছাইপর্যাপ্ত জ্বালানি তেল থাকা সত্বেও কৃত্রিম সংকট তৈরি করে বিক্রি, জরিমানা গুনলেন ব্যবসায়ী‘আজকের সংসদ জুলাইয়ের রক্তের ওপর দাঁড়ানো সংসদ’‘রাষ্ট্রপতির কাছেই শপথ নিয়েছিলেন, তাহলে এখন বিরোধিতা কেন’নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতে তিনটি ইভাটাকে ১০ লাখ টাকা জরিমানাপুঠিয়ায় ঈদকে সামনে রেখে চলছে বাজার মনিটরিং ব্যবস্থারাণীনগরে অবৈধ রিং জাল পুড়ে বিনষ্ট : মৎস্য অভয়াশ্রম ঘোষণা করলেন ইউএনওনিয়ামতপুরে বীর মুক্তিযোদ্ধার ইন্তেকাল,রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্নতানোরে মহান স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভা‘‘রক্তের প্রতিশোধ’ নিতে ইরান দ্বিধা করবে না’গোমস্তাপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবসের প্রস্তুতিসভাদুর্গাপুরে ঈদুল ফিতর উপলক্ষে ৩০৮৫ পরিবার পেল বিনামূল্যে চালরাণীনগরে বিস্তীর্ণ জুড়ে ইরি-বোরো ধানের সবুজের সমারহমহান স্বাধীনতা দিবস উদযাপনে তরাগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিতবাগেরহাটে সড়ক দুর্ঘটনা, নিহত বেড়ে ১৩
Home >> নগর-গ্রাম >> পুলিশ জনগণের সাথে আচরণ করবে মানবিক, কিন্তু আইন প্রয়োগে জিরো টলারেন্সে

পুলিশ জনগণের সাথে আচরণ করবে মানবিক, কিন্তু আইন প্রয়োগে জিরো টলারেন্সে

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : পুলিশ জনগণের সাথে মানবিক আচরণ করবে কিন্তু আইন প্রয়োগে করবে জিরো টলারেন্সে। সারাদেশে করোনা মহামারি আকার ধারণ করায় এই মহামারির হাত থেকে দেশের জনগণকে রক্ষা করতে সরাদেশে সরকার এক সপ্তাহের জন্য কঠোর লকডাউন ঘোষণা করেছেন। সেই লকডাউন পর্যবেক্ষণে বদলগাছী উপজেলা পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন নওগাঁ জেলা পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া (বিপিএম)। তিনি লকডাউন পরিস্থিতি পর্যবেক্ষণ করতে বদলগাছীতে আসেন।

পরে তিনি বদলগাছীর চৌরাস্তার মোড়ে দাঁড়িয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। এ সময় পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বলেন, করোনা মোকাবেলায় লকডাউন বাস্তবায়নে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। সাংবাদিকরা বরাবরই আমাদের বিভিন্নভাবে সব সময় সহযোগিতা করে থাকেন। লকডাউন কার্যকরেও আপনাদের সর্বাত্মক সহযোগিতা আমরা আশা করছি। শুধু পুলিশ বাহিনী দিয়ে লকডাউন পুরোপুরি কার্যকর করা সম্ভব নয়। পাশাপাশি সাধারণ জনগণকে হতে হবে সচেতন। পুলিশ সর্বদাই মাঠে আছে। সব সময় জনগণের সেবায় নিয়োজিত আছে। আপনারাও মানুষকে ঘরে থাকতে উৎসাহিত করুন।

তিনি সাংবাদিকদের উদ্যেশে আরো বলেন, আপনারা বিভিন্ন গ্রাম এলাকায় কোন জন সমাবেশ ও জনগণকে অযথা একত্রিত হয়ে ঘোড়াফিরা করতে দেখলে সাথে সাথে আমাকে জানাবেন। আমি সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিবো।

মতবিনিময়ে উপস্থিত ছিলেন, বদলগাছী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সানজাদ রয়েল সাগর, আবু জর গিফারী, হাফিজার রহমান, ফজলে মওলা, বুলবুল আহাম্মেদ ও রানা হামিদ।

এসময় আরো উপস্থিত ছিলেন, বদলগাছী থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম, (তদন্ত) রায়হান হোসেন সহ থানা পুলিশের এসআই, এএসআই ও পুলিশ কনষ্টোবলরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728