ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স চালক আব্দুল হামিদ করোনা আক্রান্ত হওয়ায় গত ৫ দিন যাবত অ্যাম্বুলেন্স সেবা থেকে বঞ্চিত রয়েছে এলাকাবাসী।
এলাকাবাসীর অভিযোগ,বিকল্প একজন চালক থাকলেও তাকে অজ্ঞাত কারণে কাজে লাগাচ্ছেন না স্বাস্থ্য কর্মকর্তা।
জানা গেছে, রহনপুর হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক আব্দুল হামিদ করোনা আক্রান্ত হওয়ায় গত ২৯ জুন থেকে দায়িত্ব পালন করছেন না। এর ফলে গত ৫ দিন যাবত অ্যাম্বলেন্সটি গ্যারেজবন্দি হয়ে পড়ে রয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করে স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মাসুদ পারভেজ জানান, চালকের করোনা ও অ্যাম্বুলেন্সের টায়ারের সমস্যার কারণে সেবা দেয়া সম্ভব হচ্ছেনা। এছাড়া বিকল্প চালকের বিরুদ্ধে নানা অভিযোগ থাকায় তাকে দায়িত্ব দেয়া হচ্ছে না।



