IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> চাঁপাইনবাবগঞ্জে করোনা টিকা নিয়ে বিপাকে প্রবাসীরা

চাঁপাইনবাবগঞ্জে করোনা টিকা নিয়ে বিপাকে প্রবাসীরা

ধূমকেতু প্রতিবেদক, (বিশেষ) চাঁপাইনবাবগঞ্জ : মঙ্গলবার (৬ জুলাই) বেলা ১১টা ২০ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সদর উপজেলার মহারাজপুর ফিল্টেরহাট এলাকার প্রবাসী সাদিকুল ইসলামের মেয়ে তুনজেরা খাতুন দাঁড়িয়ে ছিলেন ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের টিকাদান কেন্দ্রের সামনে।

প্রবাসী বাবার বিদেশে যাওয়ার আগে দ্বিতীয়বারের টিকা নেওয়ার বিষয়ে জানতে এসেছেন। টিকা কেন্দ্রের স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলে জানতে পারলেন টিকা দিতে পারবেন না তার প্রবাসী বাবা।

তুনজেরা খাতুন বলেন, দ্বিতীয়বারের মতো আজ (মঙ্গলবার ) সকালে আবারও বাবার টিকা নেওয়ার বিষয়ে জানতে এসেছিলাম। আগেরদিনের মতো আজকেও তারা বলছেন, টিকা দেওয়া যাবে না। টিকা দিতে না পারলে বিদেশে যাওয়া হবে না বাবার। সংযুক্ত আরব আমিরাত থেকে ৪ মাসের ছুটিতে এসে ৬ মাস পেরিয়ে গেছে। এখন কী করব? কিছু বুঝতে পারছি না। টিকা কেন্দ্রের বাইরে অপেক্ষায় ছিলেন আরও কয়েকজন নারী-পুরুষ। তারা প্রবাসী ও তাদের পরিবারের সদস্য।

সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের প্রবাসী রফিকুল ইসলাম জানান, কাতার থেকে এসে আটকে পড়ে আছি। কয়েকবার এসে ঘুরে ঘুরেও টিকা কবে পাব কিছুই বলতে পারছে না। এদিকে টিকা গ্রহণের সনদপত্র না থাকলে বিদেশে যেতে পারব না।

৬ বছর সৌদি আরবে থাকার পর এ বছরের ফেব্রুয়ারিতে দেশে ফিরেছেন সদর উপজেলার বারোঘরিয়ার ইমাম হাসান। তিনি বলেন, এখন উভয় সংকটে পড়ে গেছি। ১ মাস থেকে ঘুরছি টিকা নেওয়ার জন্য। কিন্তু স্বাস্থ্যকর্মীরা কিছুই বলতে পারছে না। এদিকে সৌদি অফিস থেকে অনেক আগেই ডাকছে।

টিকা কেন্দ্রের দায়িত্বে থাকা মেডিকেল টেকনোলজিস্ট এহেতেশামুল হক জানান, ১০-১২ দিন থেকে প্রতিদিন ৮-১০ জন প্রবাসী টিকাদান কেন্দ্রে এসে ঘুরে যাচ্ছে। যেহেতু এখন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, মেডিকেল কলেজ ও স্বাস্থ্য ইন্সটিটিউটের শিক্ষার্থী, মেডিকেল স্টাফ এবং কলেজ-বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থী ছাড়া অন্য কেউ নতুন করে টিকা গ্রহণ করতে পারছে না। সেহেতু প্রবাসীরা টিকা নিতে পারছে না।

সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের প্রধান কার্যালয় ও জেলা কার্যালয়ে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর জেলা হাসপাতালের টিকাদান কেন্দ্রে এসে টিকা নিতে পারবেন। কিন্তু এ বিষয়ে কেউ সচেতন নয় বা জানে না, তাই এই প্রক্রিয়াটি অনুসরণ করে টিকা নিতে পারছে না।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31