IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
এমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণ
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> চাঁপাইনবাবগঞ্জে হোটেলের খাবার খেয়ে জমজ দুই বোনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে হোটেলের খাবার খেয়ে জমজ দুই বোনের মৃত্যু

ধূমকেতু প্রতিবেদক, (বিশেষ) চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে হোটেলের মোগলাই পরাটা খেয়ে স্বর্ণা (১৭) ও সম্পা (১৭) নামে দুই জমজ বোনের মৃত্যু অভিযোগ উঠেছে। মৃত স্বর্ণা ও স্বম্পা হচ্ছে শহরের কালীতলা মহল্লরে সাদিকুল ইসলাম রবির মেয়ে ও নবাবগঞ্জ সরকারি কলেজের মানবিক বিভাগের প্রথম বর্ষের ছাত্রী। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে স্বর্ণা ও বেলা দেড়টার দিকে স্বম্পা মারা যায়। এ ঘটনায় তাদের মাসহ ২ জন অসুস্থ্য হয়ে চিকিৎসাধীন রয়েছে।

মৃত স্বর্ণা ও স্বম্পা’র পিতা সাদিকুল ইসলাম রবি জানান, সোমবার বিকেলে শহরের পুরাতন বাজার এলাকার হোটেল শাহজাহান সুইটস থেকে মোগলাই পরাটা এনে পরিবারসহ তিনি খান। এরপর রাতে প্রথমে তাঁর স্ত্রী সাবিনা ইয়াসমিন, মেয়ে স্বর্ণা (১৭) ও স্বম্পা (১৭) এবং আত্মীয় সিফাত (২০) অসুস্থ্য হয়ে পড়ে। তাঁদের চিকিৎসার জন্য সদর হাসপাতালে নিয়ে গেলে স্বর্ণা ও তার মাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয় এবং স্বম্পা ও সিফাতকে হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে বাড়ি আসার পরেই স্বর্ণা মারা যায়। অন্যদিকে স্বম্পার অবস্থা আশংকাজনক হলে গতকাল মঙ্গলবার দুপুরে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে দেড়টার দিকে সেও মারা যায়।

চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার নুরুন্নাহার নাসু বলেন, সকাল ৯টায় স্বর্ণা মৃত অবস্থায় হাসপাতালে আসেন এবং স্বম্পা ফুড পয়জিন নিয়ে ভর্তি হয়। সেখানে তাঁর অবস্থা অবনতি হলে তাঁকে আমরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করি।

এদিকে শাহজাহান হোটেলের মালিক জামাল উদ্দিন নাসের জানান, তার দোকানের মোগলাই পরাটা খেয়ে অন্য আর কেও অসুস্থ্য হয়নি। তবে আসলেই তার দোকান থেকে মোগলাই কেনা হয়েছিল কিনা তা ভিডিও ফুটেজ দেখে জানা যাবে বলে জানান তিনি।

এ ব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মিন্টু রহমান জানান, এ ঘটনায় এখনও কেও থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31