IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশ
Home >> প্রবাস >> টপ নিউজ >> মার্কিন বাহিনীর ওপর চটেছেন আফগান এমপিরা

মার্কিন বাহিনীর ওপর চটেছেন আফগান এমপিরা

ধূমকেতু নিউজ ডেস্ক : আফগানিস্তানের সাধারণ জনগণ ও দেশটির সরকারি লোকজনকে বিপদে ফেলে অনেকটা গোপনে দেশটি ত্যাগ করেছে মার্কিন বাহিনী।

এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন আফগানিস্তানের সংসদ সদস্যরা। তারা বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি ছিল— তারা দেশটির জনগণের নিরাপত্তা নিশ্চিত করে আফগান ত্যাগ করবেন। খবর আনাদোলুর।

আফগান সংসদে গত সোমবার এক সম্পূরক আলোচনায় দেশটির এমপিরা যুক্তরাষ্ট্রের ওপর এ ক্ষোভ ঝাড়েন।

তারা বলেন, তথাকথিত সন্ত্রাস দমনের নামে ২০ বছর আগে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী ঘাঁটি গাড়ে।

কিন্তু সন্ত্রাস নির্মূলের নামে তারা দেশটির হাজার হাজার মানুষকে হত্যা করেছে। দুই দশক ধরে তাদের চাপিয়ে দেওয়া যুদ্ধের কারণে আফগানিস্তানের অর্থনীতি ধ্বংস হয়ে গেছে।

এখন তারা আফগানিস্তানকে বিপদে ফেলে পালিয়ে গেছে। এদিকে বিদেশি সেনাদের আফগান ত্যাগের খবরে বেপরোয়া হয়ে উঠেছেন তালেবান যুদ্ধারা।

তারা এরই মধ্যে দেশটির দেড় শতাধিক জেলা দখল করে নিয়েছে। এ অবস্থা চলতে থাকলে গোটা আফগানিস্তান দখল করে নিতে তাদের খুব বেশি সময় লাগবে না বলে আশঙ্কা প্রকাশ করেন আফগান এমপিরা।

মো. সিদ্দিক নামে এক আফগান এমপি সংসদে বলেন, মার্কিন-আফগান দ্বিপক্ষীয় নিরাপত্তা চুক্তি আসলে যুক্তরাষ্ট্রের একটি ধোঁকা ছিল।এভাবে তাদের চলে যাওয়াটা আসলে একটি দায়িত্বজ্ঞানহীন কাজ। আমরা তাদের কাছে মোটেও তা আশা করিনি।

২০১৪ সালের সেপ্টেম্বরে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী আফগানিস্তানের সঙ্গে ওই নিরাপত্তা চুক্তি করেছিল।

আমেরিকান সৈন্যরা গত শুক্রবার মধ্যরাতে আফগানিস্তানের বাগরামে তাদের গুরুত্বপূর্ণ সামরিক বিমানঘাঁটি ছেড়ে চলে গেছে।

রাতের অন্ধকারে আফগান কর্তৃপক্ষকে কিছু না জানিয়েই তারা চলে গেছে বলে জানান ওই ঘাঁটির নতুন কমান্ডার জেনারেল আসাদুল্লাহ কোহিস্তানি।

তিনি বলেন, আমেরিকানরা শুক্রবার রাত ৩টার সময় সেখান থেকে চলে যায়। আফগান সামরিক বাহিনী এর কয়েক ঘণ্টা পর তা জানতে পারে।

বাগরাম বিমানঘাঁটিতে একটা কারাগারও আছে এবং সেই কারাগারে এখনও বন্দি রয়েছে পাঁচ হাজারের মতো তালেবান যোদ্ধা।

মার্কিন সৈন্য প্রত্যাহারের খবরে আফগানিস্তানের বিভিন্ন এলাকার নিয়ন্ত্রণ দ্রুততার সঙ্গে গ্রহণ করছে তালেবান।

কোনো কোনো এলাকায় তালেবান আসার খবরে ভয়ে আফগান সেনারা পার্শ্ববর্তী দেশে পালিয়ে গেছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31