IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> চাঁদপুরে ভুল চিকিৎসায় কলেজছাত্রের মৃত্যু

চাঁদপুরে ভুল চিকিৎসায় কলেজছাত্রের মৃত্যু

ধূমকেতু নিউজ ডেস্ক : চাঁদপুর সদরে মাতৃছায়া নামে একটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় ২৪ বছর বয়সি এক কলেজছাত্রের মৃত্যু ঘটেছে বলে অভিযোগ উঠেছে।

মৃত কলেজছাত্রের নাম নেয়ামত। তার বাড়ি চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায়। তিনি চাঁদপুর সরকারি কলেজে রসায়ন বিভাগে অর্নাস ৩য় বর্ষের ছাত্র ছিলেন। চাঁদপুর জিয়া হলের ৪০৭ নং রুমে থেকে পড়াশোনা চালিয়ে যাচ্ছিলেন। লেখাপড়ার পাশাপাশি বিকাশে চাকরি করতেন নেয়ামত।

অভিযুক্ত হাসপাতালটি শহরের হাজী মহসীন রোডের সাবেক ছায়াবানী সিনেমা হলে (বর্তমানে হান্নান কমপ্লেক্স) অবস্থিত।

মৃতের পরিবার ও বন্ধুদের অভিযোগ, মাতৃছায়া হাসপাতালে ভুল ইনজেকশন দেওয়ার ফলে তাৎক্ষনিক নেয়ামতের মৃত্যু ঘটে।

তারা জানায়, নেয়ামতকে প্রথমে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে সদর হাসপাতাল থেকে চাঁদপুর শহরের মাতৃছায়া হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে ইনজেকশন দেওয়ার কিছু সময় পর নেয়ামত মারা যান।

যদিও ভুল চিকিৎসায় রোগী মারা যাওয়ার অভিযোগ অস্বীকার করেছে মাতৃছায়া হাসপাতাল কর্তৃপক্ষ।

এ ব্যাপারে মাতৃছায়া হাসপাতালের ম্যানেজিং পার্টনার সামছুল আলম জানান, ওই রোগীকে মারাত্মক অসুস্থ অবস্থায় আমাদের হাসপাতালে আনা হয়। তখন তার প্রচণ্ড জ্বর ছিল। আমাদের ডিউটি ডাক্তার তাকে ফেনটোনিক্স ৪০ ইনজেকশন পুশ করেন ও নাপা সাপোজিটরি দেন। এটা কোনো মতেই ভুল চিকিৎসা ছিল না।

তিনি আরো বলেন, এরপরও সদর হাসপাতালের কোনো বিশেষজ্ঞ চিকিৎসক যদি বলেন আমাদের চিকিৎসা ভুল ছিল আমরা দায় মাথা পেতে নেব। এমন কম বয়সি ছেলের মৃত্যুর জন্য আমরা শোকাহত।

হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ উঠলেও বিষয়টি নিয়ে তার সঙ্গে এখনবধি নিহতের স্বজনরা যোগাযোগ করেননি বলে জানান জেলা সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্যা।

তিনি বলেন, এ ব্যাপারে এখনবধি কেউ কোনো অভিযোগ করেনি। তবে বিষয়টি বুধবার বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি। ইতোমধ্যে সদর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাজেদা বেগম পলিনকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

উল্লেখ্য,মঙ্গলবার হাসপাতালটি উদ্বোধন করা হয়। ওইদিনই এই হাসপাতালে ওই রোগী মারা যান। বুধবার সকালে ওই ছাত্রের লাশ তার গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে বলে জানাা গেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31