ধূমকেতু প্রতিবেদক, পোরশা : বে-সরকারি সংস্থা (ব্র্যাক) নওগাঁ-২ অঞ্চলের ৮টি শাখার মাধ্যমে সদস্যদের জমানো ৯ লক্ষ ৬৫ হাজার টাকা ফেরৎ দিচ্ছে বলে জানা গেছে। শাখা গুলিতে গ্রাহক সেবা পাওয়া ১৬৯ জন সদস্যকে বিকাশ ওয়ালেটের মাধ্যমে সঞ্চয়কৃত টাকা গুলি ফেরত দেওয়া হচ্ছে।
সূত্র জানায়, করোনা কালিন সময়ে সরকারের দেওয়া বিধিনিষেধের জন্য তাদের দরিদ্র গ্রাহকরা অনেকটাই সাংসারিক নানা সমস্যার মধ্যে পড়েছেন। ফলে তাদের সমস্যা সমাধানের জন্য ব্র্যাক কর্তৃপক্ষ গ্রাহকদের জমানো সঞ্চয়ের টাকা ফেরতের সিদ্ধান্ত নিয়েছেন।
ব্রাকের আঞ্চলিক ব্যবস্থাপক (মাইক্রোফাইন্যান্স) আমিনুল ইসলাম ও এলাকা ব্যবস্থাপক সরোয়ার্দী সরকার জানান, সরকার ঘোষিত লগডাউনের ফলে দির্ঘ্যদিন ব্র্যাক তাদের কার্যক্রম বন্ধ রেখেছে। এ কারণে সদস্যদের মাঝে ঋণ বিতরণ ও সঞ্চয় ফেরত বন্ধ আছে। দীর্ঘদিন এই কার্যক্রম বন্ধ থাকায় গ্রাহকদের সাংসার বা পরিবারে কিছুটা হলেও প্রভাব পড়েছে। এছাড়াও তাদের কিছু চিকিৎসক ও কৃষক সদস্য জমানো সঞ্চয় উত্তোলন করে এ সব সমস্যার সমাধান করে থাকেন বলে তারা জানান।
তারা আরো জানান, ব্র্যাক প্রথম শ্রেণির একটি বে-সরকারি প্রতিষ্ঠান হিসাবে সদস্যদের কথা চিন্তা করে তাদের সুবিধা দিয়ে থাকে। এবারেও সেদিক বিবেচনায় কর্তৃপক্ষ নওগাঁ-২ অঞ্চলের আওতাধীন ৮টি শাখায় ৪২ জন প্রত্রেকে ১০ হাজার টাকা করে ৪ লক্ষ ২০ হাজার টাকা, ৮২ জনের মাঝে ৫ হাজার টাকা করে ৪ লক্ষ ১০ হাজার টাকা এবং ৪৫ জনের মাঝে ৩ হাজার টাকা করে ১ লক্ষ ৩৫ হাজার টাকা বিকাশের মাধ্যমে ফেরত দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। খুব তাড়াতাড়ি সদস্যরা তাদের নিজস্ব বিকাশ নম্বরে ওই টাকা পেয়ে যাবেন এবং লকডাউন দীর্ঘ হলে বিকাশের মাধ্যমে সদস্যদের সঞ্চয় ফেরত দেওয়ার কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা জানান।


