IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> নগর-গ্রাম >> ধামইরহাটে জমজমাট ফেনসিডিল ব্যবসা রুখে দিল পুলিশ

ধামইরহাটে জমজমাট ফেনসিডিল ব্যবসা রুখে দিল পুলিশ

ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে ইজিবাইকে যাত্রী পরিবহনের নামে জমজমাট মাদক ব্যবসা রুখে দিয়েছে থানা পুলিশ। থানা একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

বুধবার ধামইরহাট পৌরসভার অন্তর্গত মালাহার নামক এলাকায় পুলিশের এই বিশেষ অভিযানে ৭০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ থেকে তাকে আটক করা হয়।

থানা সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ওসি আবদুল মমিনের নেতৃত্বে এস.আই হারুন অর রশিদ. এ.এস.আই আশরাফুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স ৭ জুলাই বুধবার ১০টার দিকে সীমান্ত এলাকা থেকে আসামি হামিদুর রহমান ও হেলাল হোসেন একটি ব্যাটারি চালিত ইজিবাইকের ছাদে ফেনসিডিল নিয়ে বিক্রয়ের উদ্যেশ্যে যাচ্ছিল। বিশেষ কায়দায় রাখা ফেন্সিডিলে পুলিশের চোখকে ফাঁকি দিতে যথারীতি গাড়ীতে ২ জন যাত্রীও তোলে তারা। পথেই আঁড়ি পেতে থাকা থানা পুলিশ মালাহার নামক এলাকার রাস্তায় ৭০ বোতল ফেনসিডিল, ১টি ব্যাটারি চালিত ইজিবাইক, ১টি মোবাইল ফোনসহ হামিদুর রহমানকে আটক করে। হামিদুর রহমান উপজেলার চকশব্দল গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। এ সময় কৌশলে অপর সহযোগি মৃত ইদ্রিস আলীর ছেলে মো. হেলাল হোসেন (৪৫) পুলিশ দেখে চম্পট দেন। এ বিষয়ে ধামইরহাট থানায় ৭ জুলাই রাতে মামলা রুজু করা হয়েছে মামলা নং- ৫।

ধামইরহাট থানার ওসি আবদুল মমিন জানান, আটককৃত আসামীকে বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে এবং পলাতক আসামিকে খুব গ্রেপ্তারে পুলিশ মাঠে তৎপর আছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31