ধূমকেতু প্রতিবেদক, (বিশেষ) চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মাহমুদা (২৩) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই গৃহবধূ শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের এনায়েত বিশ্বাস টোলা গ্রামের তরিকুল ইসলামের স্ত্রী এবং কানসাট বিশ্বনাথপুর এলাকার ভোদু মোমিনের মেয়ে।
শুক্রবার সকালে নিহতের স্বামীর বাড়ী হতে গালায় ফাঁস লাগানো অবস্থায় পুলিশ লাশটি উদ্ধার করে। এ ঘটনায় নিহতের স্বামী তরিকুল ইসলামকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
নিহত মাহমুদার পিতা ভোদু মোমিন জানান, প্রায় ৯ বছর আগে মেয়ে মাহমুদা খাতুনের সঙ্গে শ্যামপুর ইউনিয়নের এনায়েত বিশ্বাসটোলার তরিকুল ইসলামের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকসহ নান কারনে তাঁর মেয়ে কে জামাই এবং শশুর বাড়ীর লোকজন নির্যাতণ করত।
এরই ধারাবাহিকতায় শুক্রবার ভোরে মারধর করে হত্যা করে ঘরে লাশ ঝুলিয়ে রেখে আত্মহত্যা করেছে বলে প্রচারণা চালায়। পরে খবর দেয়া হয় থানা পুলিশ কে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লাশ উদ্ধারকারি শিবগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) জুয়েল রানা জানান, নিহতের পিতা বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
রিপোর্ট পেলে আসল রহস্য উদঘাটন করা যাবে। তিনি আরও জানান, আটক নিহতের স্বামী তরিকুল ইসলামে আদালতে পাঠানো হয়েছে।


