IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধকৃষি মন্ত্রণালয়ের সচিবকে ফুলেল শুভেচ্ছা জানানবিএমডিএ’র নির্বাহী পরিচালকফুলবাড়ীতে ২ হাজার ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ
Home >> নগর-গ্রাম >> লকডাউনে পোরেশায় নকল নবিশদের মানবেতর জীবন যাপন

লকডাউনে পোরেশায় নকল নবিশদের মানবেতর জীবন যাপন

ধূমকেতু প্রতিবেদক, পোরশা : চলমান লকডাউনে নওগাঁর পোরশা সাবরেজিস্ট্রি অফিসে কর্মরত নকল নবিশগণ মানবেতর জীবন যাপন করছেন। করোনা প্রাদুর্ভাবের পর সরকার লকডাউন ঘোষনা করার পর থেকে উপজেলার ২১ জন নকল নবিশ কর্মহীন হয়ে পড়েছে। লকডাউনে অফিস বন্ধ ও পর্যাপ্ত বালাম বহি না থাকায় কাজ করতে পারছেন না তারা। ফলে তারা মজুরি ভাতা না পেয়ে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন।

সরকারের রাজস্ব আয়ের অন্যতম বড় খাত হচ্ছে সাব-রেজিস্ট্রি অফিস। সরকার এখান থেকে প্রতি বছর হাজার হাজার কোটি টাকা রাজস্ব আয় করে। এ রাজস্ব আদায়ে ও সরকারের অতি গুরুত্বপূর্ণ কাজের উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করে নকল নবিশগণ। এরা সাধারণত দলিল রেজিস্ট্রি সম্পন্ন হওয়ার পর বালাম বইয়ে লিপিবদ্ধ (সংরক্ষণ) কাজ ও নকল দলিল প্রদানে মূল সহায়তাকারী হিসেবে কাজ করে থাকেন। করোনার প্রাদুর্ভাবের কারণে দ্রব্য মূল্যের উর্ধ্বগতির বাজারে নিজেদের আর খাপ খাওয়াতে পারছেন না তারা।

নকলনবিশরা জানান, গত ১ জুলাই থেকে সরকার কতৃক সাধারণ ছুটি ঘোষণার পর থেকে অদ্যবধি অফিস বন্ধ থাকায় তাদের আয় রোজগার বন্ধ হয়ে গেছে। ফলে এ উপজেলায় কর্মরত ২১ জন নকলনবীশ পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন।

উপজেলা নকল নবিশ এসোসিয়েশন সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন জানান, তারা ছাড়া সরকারি দপ্তরে নিয়োজিত সকলই সরকারের কাছ থেকে বেতন ভাতা পাচ্ছেন। কিন্তু তারা কর্মহীন হয়ে পরিবার পরিজন নিয়ে কিভাবে দিনাতিপাত করছেন বা কিভাবে চলছে তাদের সংসার তা কেউ খোঁজ নেয় না। এ উপজেলার নকল নবিশদের বেশির ভাগ পরিবার খেয়ে না খেয়ে দুর্বিষহ জীবনযাপন করছেন বলে তিনি জানান। তারা না পারছেন কাউরি কাছে হাত পাততে বা না পারছেন তাদের ন্যায্য পাওনা আদায় করতে। দেশের এই ক্লান্তিলগ্নে উপজেলা, জেলাসহ দেশের নকল নবিশদের পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপনের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন তিনি।

উপজেলা নকল নবিশ এসোসিয়েশন সভাপতি আমির উদ্দিন (বাবু) জানান, এমনিতেই প্রায় ৮ থেকে ৯ মাস পোরশা সাব রেজিস্ট্রার অফিস অজ্ঞাত কারণে বালাম বহি না থাকায় কোন লেখনী বিল পাচ্ছেন না। এর মধ্যে আবার লকডাউনে অফিস বন্ধ। এ কারণে লেখনি বীল না পেয়ে আমরা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। সরকার করোনার কারণে যে প্রণোদনা ঘোষণা করেছেন এর মধ্যে থেকে যৎসামান্য নকলনবীশদের জন্য বরাদ্ধ দিলে কিছুটা হলেও দেশের নকল নবিশরা পরিবার নিয়ে খেয়ে দেয়ে বাঁচতো বলে তিনি জানান। তবে এ পর্যন্ত তারা কোন প্রকার খাদ্য সহায়তা পাননি বলেও তিনি জানান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31