ধূমকেতু প্রতিবেদক, নাচোল : রোববার নওগাঁ জেলার মুন্দিখোর গ্রামের দিলিপ চন্দ্র বর্মনের মানসিক প্রতিবন্ধি ছেলে তপেশ চন্দ্র বর্মন (৩৫) চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার করমজা গ্রামের খাঁড়ির ধারে আকাশমুনি গাছের ডালে গলাই রশি পেঁচিয়ে ফাঁসি দিয়ে আত্মহত্যা করে। এলাকার ওই কৃষকরা মাঠের জমিতে গেলে সেখানে তপেশের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে তার বাড়িতে খবর দেয়।
বেলা ১১টার সময় নাচোল থানাপুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে তপেশের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন।
নাচোল থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের বাবাসহ তার আত্মীয়স্বজন ও এলাকাবাসী জানিয়েছেন নিহত তপেশ মানসিক রোগি ছিল। ইতিপূর্বে তাকে পাবনা মানসিক হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা করিয়েছে। পুলিশের ধারণা সকাল সাড়ে ৭টা বা ৮টার দিকে ফাঁসি দিয়ে থাকতে পারে। এব্যাপারে নাচোল থানায় একটি ইউডি মামলা হয়েছে।


