IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে‘পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ’রহনপুরে সড়কে ঝরলো শিশুর প্রান
Home >> জাতীয় >> লিড নিউজ >> সমুদ্রপথে অবৈধ বিদেশগমন রোধে কঠোর পদক্ষেপ নেয়ার সুপারিশ

সমুদ্রপথে অবৈধ বিদেশগমন রোধে কঠোর পদক্ষেপ নেয়ার সুপারিশ

ধূমকেতু নিউজ ডেস্ক : পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভায় সমুদ্রপথে অবৈধভাবে বিদেশগমন রোধকল্পে স্বরাষ্ট্র ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে কঠোর পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়েছে। কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খানের সভাপতিত্বে আজ সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়।

সভায় কমিটির সদস্য পররাষ্ট্রমন্ত্রী এ. কে. আব্দুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো: শাহরিয়ার আলম, নুরুল ইসলাম নাহিদ, গোলাম ফারুক খন্দ: প্রিন্স, মো: আব্দুল মজিদ খান, মো: হাবিবে মিল্লাত এবং নিজাম উদ্দিন জলিল (জন) অংশগ্রহণ করেন।

সভায় ভ্যাক্সিন ডিপ্লোম্যাসিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা, কোভিডকালীন সময়ে বাংলাদেশের বিভিন্ন দূতাবাসের সার্বিক ব্যবস্থাপনা ও সেবা প্রদান সম্পর্কে পর্যালোচনা করা হয়। এছাড়া, বাংলাদেশে অবস্থিত ব্রুনাই দূতাবাসের জমি প্রাপ্তি নিয়ে আলোচনা এবং মরক্কো ও দক্ষিণ কোরিয়ায় নতুন নিয়োগপ্রাপ্ত রাষ্ট্রদূতদের কর্মপরিকল্পনা নিয়ে কমিটিতে বিশদ আলোচনা করা হয়।

ভবিষ্যৎ বৈঠকের কার্যপত্র সংক্ষিপ্ত আকারে উপস্থাপনের পাশাপাশি প্রয়োজনীয় তথ্যগুলো সভার পূর্বেই ই-মেইলের মাধ্যমে কমিটির সদস্যদের নিকট প্রেরণের জন্য কমিটি থেকে মন্ত্রণালয়কে পরামর্শ দেয়া হয়।

সভায় মরক্কো এবং দক্ষিণ কোরিয়ার সাথে বাণিজ্যিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক জোরদার করার জন্য সুপারিশ করা হয়।
সভায় মরক্কো প্রদত্ত শিক্ষাবিষয়ক বৃত্তিতে মাদ্রাসা শিক্ষার্থীদের সুযোগ গ্রহণের ব্যবস্থা গ্রহনের সুপারিশ করা হয়।

ব্রুনাই দূতাবাসের অনুকূলে জমি বরাদ্দের সর্বশেষ অবস্থা সম্পর্কে সংশ্লিষ্ট দূতাবাসকে অবহিত করার ব্যাপারে কমিটি সুপারিশ করে। সভায় ইথিওপিয়ায় আটকে পড়া বাংলাদেশী শ্রমিকদের ফেরত আনার পাশাপাশি লেবানন ও ইতালির মিলানে অবস্থিত শ্রমিকদের স্বার্থ সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হয়।

সভায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, মরক্কো ও দক্ষিণ কোরিয়ায় নবনিযুক্ত রাষ্ট্রদূত, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31