ধূমকেতু প্রতিবেদক, নিয়ামতপুর : করোনা মহামারীসহ বিভিন্ন সময়ে উপজেলা প্রশাসনকে বিভিন্নভাবে সহযোগিতা করার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ হতে উপজেলা প্রেসক্লাবকে মাস্ক ও আর্থিক সহায়তা প্রদান করা হয়।
সোমবার (১৯ জুলাই) বেলা ৫টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মাস্ক ও নগদ অর্থ উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেনের হাতে তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরা, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) নূরে আলম সিদ্দিকী, উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি জাবেদ আলী, সাধারণ সম্পাদক জনি আহমেদ প্রমূখ।


