ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রামে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে করোনাকালীন সময়ে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছেন এমপি মোশারফ হোসেন।
সোমবার (১৯ জুলাই) বেলা সাড়ে ১২টায় নামুইট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুস্থদের মাঝে তার নিজস্ব অর্থায়নে চাল, ডাল ও আলুসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী এবং নগদ টাকা বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক জহুরুল ইসলাম, সাবেক যুবদল সভাপতি আলেকজান্ডার, বিএনপি নেতা ওবায়দুর রহমান, মাহবুব হেসেন, সুলতান আহম্মেদ, গোলাম হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক শফিউল আলম সুমন, যুগ্ম আহ্বায়ক মজনু, যুবদল নেতা রাব্বানী, শাহীন, ছাত্রদল নেতা জুয়েল, তারেক ও আলামিন প্রমুখ।


