IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> রাজশাহী >> বিশেষ নিউজ >> এখনও ভাতার টাকা পাননি পুঠিয়ার অসহায়রা

এখনও ভাতার টাকা পাননি পুঠিয়ার অসহায়রা

টাকা

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়ায় বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধিরা অনেকই এখনো পর্যন্ত ভাতার টাকা পাননি। আর একদিন পর ঈদ। টাকা পেলে ঈদের আগে কিছু কেনা-কাটা করবেন আশা নিয়ে উপজেলা সমাজ সেবা অফিসে ঘুরছেন ভুক্তভোগিরা।

অফিসের সংশ্লিষ্ঠরা বলছেন, একাউন্ট নম্বরের নানা জটিলতার কারণে এমনটা হয়েছে। তবে অভিযোগ নিয়ে যারা আসছেন তাদের একাউন্ট গুলো যাচাই করে সংশোধন করা হচ্ছে।

উপজেলা সমাজ সেবা অফিসে ইউনিয়ন কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, উপজেলায় মোট প্রায় ১৩ হাজার বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধি ভাতার আওতায় রয়েছেন। এর মধ্যে বয়স্ক ও বিধবারা প্রতিমাসে ৫০০ ও প্রতিবন্ধিরা পায় ৭৫০ টাকা। সরকারি নিয়ম অনুসারে এখন থেকে সকল সুবিধা ভোগিদের ভাতার টাকা মুঠোফোন একাউন্টে দেয়া হচ্ছে। আর সুবিধা ভোগিদের দেয়া ফোন নম্বর গুলোই আমরা তালিকা করে পাঠিয়েছি। ওই নম্বরেই এবার থেকে টাকা আসছে। তবে সুবিধাভোগিদের অধিকাংশের নিজেস্ব ফোন নেই। তারা আত্বীয়-স্বজনদের নম্বর দিয়েছেন। হয়তো তারা নম্বর লিখতে ভুল করতে পারেন। আবার দুই একজন স্বজন আছেন যারা টাকা পেয়েও গোপন করেছেন। ইতিমধ্যে তথ্য যাচাই করে আমরা কয়েকজনের টাকা উদ্ধারো করেছি। তবে টাকা পাননি এই সংখ্যা খুবই কম।

ভালুকগাছি ইউনিয়নে হোজারপাড়া গ্রামের মৃত কিসমত আলী স্ত্রী সমেজান বেওয়া (৭৫) বলেন, আমার নিজের ফোন নেই। ছেলের নম্বরে টাকা আসবে। আমাদের গ্রামের সকলের টাকা এসেছে আমার আসেনি। তাই খোজ নিতে গত তিনদিন আসলাম।

বিড়ালদহ-নয়াপাড়া গ্রামের মৃত আবেদ আলীর স্ত্রী ফাতেমা বেগম বলেন, আগামিকালকের পর ঈদ। এখন টাকা পাইনি। অনেক আশা ছিল ঈদের আগে টাকা পেলে কিছু কেনা-কাটা করবো। আজ আবার আসলাম দেখি কোনো ব্যবস্থা হয় কিনা।

উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রবিউল করিম বলেন, সুবিধা ভোগিদের মধ্যে কয়েকজন আছেন এখনো টাকা পাননি। যেহেতু এবার প্রথম একাউন্টে টাকা দেয়া হচ্ছে তাই কিছুটা জটিলতা হতেই পারে। তবে আগামি ৩০ জুলাই পর্যন্ত সময় আছে। এরমধ্যে আমরা যাচাই বাচায়ের মাধ্যমে ভুল সংশোধন করছি।

এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান জিএম হীরা বাচচু বলেন, সমাজ সেবা অফিসের গাফলতিতে অনেক অসহায়রা এখনো টাকা পাননি। এ বিষয়ে অনেকই আমাকে জানিয়েছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31