IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> শিবগঞ্জে প্রধানমন্ত্রীর উপহারের অর্থ চেয়ারম্যানের পকেটে

শিবগঞ্জে প্রধানমন্ত্রীর উপহারের অর্থ চেয়ারম্যানের পকেটে

ধূমকেতু প্রতিবেদক, (বিশেষ) চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তহিদুর রহমান মিজ্ঞার বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার আত্মসাতের অভিযোগ উঠেছে। এনিয়ে জেলা প্রশাসক বরাবর অভিযোগ করার পর শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি তদন্ত করছেন।

অভিযোগ উঠেছে, সমাজের অসহায়, দরিদ্র, খেটে-খাওয়া মানুষের জন্য দেয়া প্রধানমন্ত্রী উপহার বিতরণ না করে আত্মসাৎ করেছেন চেয়ারম্যান তহিদুর রহমান মিজ্ঞা।

অভিযোগের অনুলিপি ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নে পবিত্র ইদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে জনপ্রতি ৫০০টাকা করে ৫০০ জন এবং ৪৫০টাকা করে ২৩০৫ জনের তালিকা প্রস্তুত করা হয়। এই তালিকা প্রস্তুতের সময় অনেকের নাম দেয়ার কথা বলে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সংগ্রহ করা হয়েছিল। কিন্তু জাতীয় পরিচয়পত্রের কপি নেয়ার পরে তালিকায় নাম থাকা স্বত্বেও কোন সহায়তা দেয়া হয়নি। এমনকি অনেকের নামই দুই জায়গায় থাকলেও টাকা পেয়েছেন একটির। অন্য তালিকার টাকা চেয়ারম্যান আত্মসাৎ করেছেন বলে অভিযোগ করছেন ভুক্তভোগীরা।

অভিযোগ রয়েছে, টিপসই ছাড়াই টাকা পেয়েছেন অনেকেই। এছাড়াও টাকা দেয়ার পর বিভিন্ন অযুহাতে কেটে নেয়ার ঘটনাও ঘটেছে। এসব বিষয় নিয়ে ভুক্তভোগীদের পক্ষ থেকে জেলা প্রশাসকের কার্যালয়ে অভিযোগ করার পর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি তহিদুর রহমান মিজ্ঞা গ্রাম পুলিশ সদস্যদের দিয়ে বাড়িতে টাকা পাঠিয়েছেন বলেও জানা গেছে।

মোবারকপুর-বাগানবাড়ি গ্রামের ভ্যানচালক আলম বলেন, ইদের সময় সরকারি অর্থ বিতরনের আগে আমার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নেয় চেয়ারম্যান। কিন্তু কয়েকবার অনুদানের জন্য পরিষদে গেলেও বারবার ঘুরিয়ে দিয়েছে ইউপি চেয়ারম্যান। বলেছে, আসলে পাবে। আমার সাথের সবাই পেয়েছে, কিন্তু আমি কোন সহায়তা পায়নি। অথচ তালিকায় আমার নাম রয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে এক দিনমজুর জানান, চেয়ারম্যানের কাছে অনেকবার ঘুরছি, কিন্তু কোন সাহায্য করেনি। বাধ্য হয়ে যখন ডিসি অফিসে অভিযোগ করেছি, তখন গ্রাম পুলিশ দিয়ে বাসায় টাকা পাঠিয়েছিলো। আমি বলেছি, এখন টাকা নিব না, ঘুরে যান।

মোবারকপুর গ্রামের বিজলী বেগম বলেন, আমার নামে মেম্বার (ইউপি সদস্য) ও চেয়ারম্যান দুজনই জাতীয় পরিচয়পত্র নিয়ে দুটি কার্ড করে। ৫০০ ও ৪৫০ টাকার দুটি তালিকায় নাম থাকলেও একটি দিয়ে আরেকটি দেয়নি। শুনেছি, আমার মতো এমন অনেকের দুই জায়গায় নাম ছিল। অথচ তারা একটির টাকা পেয়েছেন।

আতাউর রহমান (ছদ্মনাম) বলেন, ৫০০ টাকার তালিকায় নাম ছিল। নির্ধারিত দিনে উপস্থিত হয়ে টাকা পেয়েছিলাম। কিন্তু টাকা দেয়ার পর সাথে সাথেই আবার ১৫০ টাকা ফেরত নিয়েছে।গ্রাম পুলিশ সদস্যরা টাকা ফেরত নেয়ার সময় বলেছেন, এটা অফিসের খরচ, দিতেই হবে। না হলে কোন টাকা পাওয়া যাবে না।

স্থানীয় সচেতন যুবক ও জাতীয় শ্রমিকলীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সবুজ আলী বলেন, গত ইদুল ফিতরের সময়ে মোবারকপুর ইউনিয়নের প্রায় ৪০০-৫০০ জন ব্যক্তি তালিকায় নাম থাকার পরেও টাকা পায়নি বলে অভিযোগ রয়েছে। আমরা যারা সচেতন ব্যক্তি রয়েছি, বিষয়টি নিয়ে খুবই উদ্বিগ্ন। কারন করোনাকালীন সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাজের অসহায়, দরিদ্র জনগোষ্ঠীর জন্য যে সহায়তা প্রদান করছেন তা সঠিকভাবে পাচ্ছেন না। গ্রামবাসীর পক্ষে আমি নিজেই জেলা প্রশাসক বরাবর অভিযোগ করেছি। তদন্ত করে অভিযুক্ত চেয়ারম্যানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি।

এবিষয়ে কথা বলার জন্য মোবারকপুর ইউনিয়ন পরিষদে ও চেয়ারম্যান তহিদুর রহমান মিজ্ঞার বাড়িতে দুই দিন উপস্থিত হলেও তার দেখা পাওয়া যায়নি৷ এমনকি তার সাথে অনেকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব-আল-রাব্বী বলেন, অভিযোগ পাওয়ার পর ভুক্তভোগী তিন জনের বক্তব্য নেয়া হয়েছে। অভিযোগকারী, অভিযুক্ত ও ভুক্তভোগীদের ডেকে শুনানী এবং তদন্ত করা হবে। তদন্তে যা পাওয়া যাবে, সেই প্রতিবেদন জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হবে। এরপর জেলা প্রশাসক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31