IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
অগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধকৃষি মন্ত্রণালয়ের সচিবকে ফুলেল শুভেচ্ছা জানানবিএমডিএ’র নির্বাহী পরিচালকফুলবাড়ীতে ২ হাজার ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন
Home >> নগর-গ্রাম >> ছাতড়ায় ব্যবসায়ীদের হামলায় দুই পুলিশ সদস্য আহত, গ্রেপ্তার ৩

ছাতড়ায় ব্যবসায়ীদের হামলায় দুই পুলিশ সদস্য আহত, গ্রেপ্তার ৩

ধূমকেতু প্রতিবেদক, নিয়ামতপুর : নওগাঁর নিয়ামতপুরে কঠোর বিধি নিষেধের ৭ম দিনে উপজেলার সাধারণ মানুষের চলাচল অনেক বৃদ্ধি পেয়েছে। মনে হচ্ছে এই কঠোর বিধি নিষেধ শুধুমাত্র উপজেলা সদরে। তাও বেলা ১২টার পর। উপজেলার আর কোথাও কঠোর বিধি নিষেধ তেমন চোখে পড়ে না। উপজেলার ছাতড়া বাজারে দায়িত্ব পালনরত অবস্থায় কিছু ব্যবসায়ী হঠোর বিধিেিনষেধের ৬ষ্ঠ দিনে ২৮ জূলাই বুধবার বেলা সাড়ে ৫টায় পুলিশের উপর হামলা চালায়। এত পুলিশের সহকারী উপ-পরিদর্শক মেহেদী হাসান ও কনষ্টেবল মাসুদ রানা আহত হয়।

এ ঘটনা পুলিশ বাদী হয়ে ১২ জন সুনির্দিষ্ট ও ২০/২৫জন অজ্ঞাতনামা আসামী করে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ছাতড়া বাজারের খলিল আনসারীর ছেলে জয়নাল আনসারী (৩০), নাসির উদ্দিনের ছেলে ফারুক হোসেন (৩৪) এবং আব্দুল আজিজের ছেলে জাহিদকে গ্রেপ্তার করে। ছাতড়া বাজারের বর্তমান পরিস্থিতি শান্ত রয়েছে। পুলিশি চেক পোষ্ট বসানো হয়েছে, বিজিবি টহলরত অবস্থায় রয়েছে।

কঠোর বিধি নিষেধের ৬ষ্ঠ এবং ৭ম দিনে উপজেলার বিভিন্ন বাজার সরেজমিনে ঘুরে দেখা যায়, বটতলী, গুজিশহর, রবিয়া, খড়িবাড়ীহাট, বালাতেড়, নিমদীঘি, গাংগোর, বামইন, শিবপুর, টিএলবি বাজার, আড্ডা বাজারসহ উপজেলার প্রতিটি অলিগলির ব্যবসা প্রতিষ্ঠান খোলা রয়েছে। সামনের দরজা বন্ধ রেখে পেছনের দরজা দিয়ে তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে। আড্ডা বাজারের হোটেলগুলো সামনে চেয়ার টেবিল দিয়ে ঢেকে রেখে ভেতরে চালিয়ে যাচ্ছে তাদের ব্যবসা। উপজেলা সদরের তিন মাথার মোড় হতে কয়েক গজ পশ্চিম ও পূর্ব দিকে, মাংশ হাটির মোড় হতে ৫০ থেকে ১০০ গজ পশ্চিমে, চার মাথার মোড় হতে কয়েক গজ দক্ষিনে ভিড় করে রয়েছে অটো ভ্যান, চার্জার ও ভুটভুটি। সেখান থেকে দেদারছে চলছে এই সমস্ত যানবাহন। তিন মাথার মোড়, চার মাথার মোড়ে পুলিশ ও স্বেচ্ছাসেবক সার্বক্ষনিক দায়িত্ব পালন করলেও মানুষের চলাচল বন্ধ হয়নি। থানার মেইন গেইটে পুলিশি চেক পোষ্ট বসিয়ে শুধুমাত্র মটরসাইকেল আটকিয়ে কাগজপত্র যাচাই করা হচ্ছে।

সকাল থেকে বেলা ১২টা পর্যন্ত শুধু মাত্র মুদিখানার দোকান খোলা রাখার কথা থাকলেও এই সুযোগে অন্যান্য দোকানও খোলা রাকছে। এর ফলে উপজেলা সদরে সাধারণ মানুষের ভিড় অনেক বেড়ে গেছে। অথচ ১ জুলাই থেকে ১৪ জুলাই কঠোর বিধি নিষেধে সব কিছু বন্ধ থাকায় রাস্তায় সাধারণ মানুষের চলাচল একেবারেই ছিল না। সাধারণ মানুষ যতক্ষন না সচেতন হচ্ছে ততক্ষন এ লকডাউন বা বিধি নিষেধ বাস্তবায়ন করা কঠিন হবে বলে মনে করছেন সচেতন মহল। তাই সরকারের এই কর্মসূচীতে সরকার দলীয় নেতা-কর্মীদের শুধুমাত্র কাগজে-কলমে নয় সত্যিকার অর্থে আরো সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি), অফিসার ইনচার্জ উপজেলার এক প্রান্ত থেকে অপর প্রান্ত দিন-রাত ফুটে বেড়াচ্ছেন কঠোর বিধিনিষেধ বাস্তবায়নের জন্য। সাধারণ মানুষকে বুঝিয়ে চলেছেন করোনা থেকে নিজেকে রক্ষা করার জন্য।

উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরা বলেন, সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকার পরেও জনগণের আরো সম্পৃক্ততা ও সহযোগিতা প্রত্যাশা করি। সকলে মিলে সচেতন না হলে, এক সাথে সবাই সামিল না হলে, ঈদ পরবর্তী পরিস্থিতি মোকাবেলা করা কঠিন হয়ে যাবে।

অফিসার ইনচার্জ হুমায়ন কবির বলেন, ২৩ জুলাই থেকে ৫ আগষ্ট পর্যন্ত যে লকডাইন পালনে আমরা দায়িত্ব পালন করছি। জনগণ এর সাথে একাত্বতা প্রকাশ করায় এবং জনগণ একসাথে লকডাউন মেনে চলতেছে। আমাদের বড় বাজার ছাতড়া বাজার। সেখানে পুলিশ আছে সাথে স্বেচ্ছাসেবক আছে সকলে মিলে সরকারের বিধি নিষেধ পালনে কার্যক্রম চলতেছে। বুধবার আনসারী হোটেল খোলা রাখায় পুলিশ তাদের বুঝাতে গেলে তাদের সাথে বাক বিতান্ডা হয়। তারা বিভিন্ন অজুহাত দেখায়। পুলিশ তাদের বুঝিয়ে চলে আসার সময় পিছন থেকে আনসারীর ছেলে, ভাই, ভাতিজারা পুলিশের উপর হামলায় চালায়। এতে এএসআই মেহেদী হাসান ও কনষ্টেবল মাসুদ রানা নামে আমার দুই সদস্য আহত হয়। আমরা সংবাদ পেলে আরো পুলিশ নিয়ে অভিযান চালিয়ে তিনজনকে আটক করতে সক্ষম হই। এ ঘটনায় ১২ জন নির্দিষ্ট ও ২০/২৫জন অজ্ঞাতনামা আসামী করে মামলা দায়ের হয়েছে। গ্রেপ্তারকৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31