ধূমকেতু প্রতিবেদক, নাচোল : বৃহস্পতিবার বেলা ১১টায় নাচোলের ১১জন ক্ষুদ্র ও মাঝারী উদ্যোক্তা পল্লী উন্নয়নের ঋণ পেয়ে নিজেদের স্বাবলম্বি হবার শপথ নিলেন।
বিআরডিবি মিলনায়তনে ১১জন আত্মপ্রত্যয়ী ১১জন নারী পুরুষ ক্ষুদ্র ও মাঝারী উদ্যোক্তার মাঝে ঋণ দানের প্রতিকী চেক বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হারুন-অর-রশিদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুন নূুর, উপজেলা সমবায অফিসার সুনিল কুমার সরকার ও সহকারী পল্লী উন্নয়ন অফিসার মোখলেসুর রহমান।
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জনান, করোনা ভাইরাস পরিস্থিতিতে পল্লী এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতকে লক্ষ করে গ্রামীণ এরাকায় ঋণদান কার্যক্রম সম্প্রসারণের লক্ষে প্রনোদনাস্বরুপ পল্লী উদ্যোক্তা ঋণ তহবিল থেকে নাচোলে সাড়ে ১১লাখ টাকা বরাদ্দ ১১জন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তার মাঝে বিতরণ করা হয়েছে। উদ্যোক্তরা তাদের ভাগ্য পরিবর্তনের লক্ষে লাভজনক প্রকল্পে ঋণের টাকা বিঅরডিবি অফিসের তদারকিতে বিনিয়োগ করবেন।


