IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
অগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধকৃষি মন্ত্রণালয়ের সচিবকে ফুলেল শুভেচ্ছা জানানবিএমডিএ’র নির্বাহী পরিচালকফুলবাড়ীতে ২ হাজার ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন
Home >> নগর-গ্রাম >> ধামইরহাটে জোর পূর্বক রাস্তা নির্মাণে বাধা দেয়ায় সংঘর্ষ, আহত ৭

ধামইরহাটে জোর পূর্বক রাস্তা নির্মাণে বাধা দেয়ায় সংঘর্ষ, আহত ৭

ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে জোর পূর্বক রাস্তা নির্মাণে বাধা দেয়ায় প্রতিপক্ষের মারপিটে একই পরিবারে ৭ জন জখম হয়েছে। জখমীরা ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। এ বিষয়ে ধামইরহাট থানায় একটি অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছিল। তবে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা আপোষ-মিমাংসার জন্যও দৌড়-ঝাপ করছেন বলে জানা গেছে।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার আড়ানগর ইউনিয়নের চকরহমত গ্রামের আ. গণির চেলে নজরুল ইসলামের বাড়ীর প্রাচীর সংলগ্ন জায়গা দিয়ে ৩০ জুলাই ভোর সকালে জোর পূর্বক রাস্তা নির্মাণের চেষ্টা করে প্রতিপক্ষরা। বাদী নজরুল ইসলাম গ্রামবাসী ও সকলের শান্তির কথা ভেবে নজরুলের পার্শ্ববর্তী নিজস্ব জমি দিয়ে রাস্তা নির্মাণের প্রস্তাব দেন। এতে প্রতিপক্ষ ওয়াহেদ, শহিদুল সামাদ গং রা ২৫/৩০ জন সন্ত্রাসী বাহিনী নিয়ে নজরুলকে এলোপাতাড়ী ভাবে মারপিট করে। এ সময় নজরুলকে বাঁচাকে এগিয়ে আসলে নজরুলের ভাই মতিবুল, গোলাম মোস্তফা, স্ত্রী শাহনাজ, মেয়ে তানজিলা ও ভাতিজা এনামুল ও মানুষ বিল্লাহকে মারপিটে জখম করে। জখমীরা গুরুত্বর হলেও বাদী নজরুলের ভাই মতিবুল ইসলাম আশংকাজনক অবস্থায় অন্যান্য জখমীদের সাথে হাসপাতালে ভর্তি আছেন। মারপিটের সময় ৬ আনা ওজনের স্বণাংলকারও চুরিকরে বিবাদী আজাদ হোসেন।

এ বিষয়ে মুঠোফোনে মারপিটের কথা স্বীকার করে অভিযুক্ত ওয়াহেদ জানান, নির্মাণাধীন রাস্তার উপর বেড়া আমরা তুলে দিতে গেলেই উভয় পক্ষের সাথে মারামারি হয়।

তবে ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী কমল জানান, রাস্তাটি ব্রিটিশ আমলের রাস্তা, জমির মুল বিক্রেতা ২ শতক জমি রাস্তার জন্যই ছেড়েই দিয়েছেন, কিন্তু উভয় পক্ষের মধ্যে সমঝোতা না হওয়ায় এই গন্ডগোলের মুলকারণ।

ধামইরহাট থানার ওসি আবদুল মমিন জানান, ঘটনার সত্যতা জানতে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে, বাদীর লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31