IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> নগর-গ্রাম >> বিশেষ নিউজ >> বাবার চায়ের দোকানে কাজ করে শিক্ষক হলেন মেধাবী ছাত্রী বনি

বাবার চায়ের দোকানে কাজ করে শিক্ষক হলেন মেধাবী ছাত্রী বনি

ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : খোদেজা খাতুন বনি এক পরিশ্রমী শিক্ষার্থীর নাম। চাঁপাইনবাবগন্জের রহনপুর পৌর এলাকার ইসলামনগর মহল্লার দুরুল ইসলামের কন্যা বনি। অনেক কষ্টে তাদের জীবন চলে। বাবা সামান্য চায়ের দোকানদার। সাত ভাই বোন মিলিয়ে ৯ জনের সংসার তাদের। পিতা দুরুল ইসলাম ও তার দুই ভাই চায়ের দোকানে কাজ করে এবং মা গৃহিনী ও পরের বাসায় কাজ করে। জীবিকার তাগিদে ছোট্ট বনিকে শিশু বয়স থেকে বাবার সাথে চায়ের দোকানে কাজ করতে হত। তার অদম্য ইচ্ছা ছিল সে লেখাপড়া শিখে বড় অফিসার হবে। এভাবে চায়ের দোকানে ফাইফরমাশ খেটে সময় বের করে বই পড়তো।

অষ্টম শ্রেণি পর্যন্ত কখনো স্কুলে যেয়ে কখনো না গিয়ে পার হয়। নবম ও দশম শ্রেণীতে পরের বাসায় কাজ করেও তার অক্লান্ত প্রচেষ্টার ফলে ২০১০ সালে সে জিপিএ-৫ নিয়ে মানবিক বিভাগ থেকে কৃতিত্বের সাথে এসএসসি পাস করে। পরবর্তীতে রহনপুর মহিলা কলেজ থেকে ২০১২ সালে জিপিএ-৫ পেয়ে সে উত্তীর্ণ হয়। কলেজে পড়াকালীন সময়ে সে কলেজের ছাত্রী

নিবাসে থাকতো। এসময় কলেজ কর্তৃপক্ষ তাকে সহযোগিতা করেছে। তার লেখাপড়ার প্রতি প্রবল আগ্রহ থাকায় তার বাবা-মা বাড়ির পোষা হাঁস-মুরগি ইত্যাদি বিক্রি করে তাকে লেখাপড়া করতে পাঠায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। সেখানে বনি অনেক কষ্ট করে টিউশনি করে তার লেখাপড়া চালাতো। এক পর্যায়ে সে দর্শন বিভাগে অনার্স ও মাস্টার্স পরীক্ষায় প্রথম শ্রেণী পেয়ে উত্তীর্ণ হয়। এরই মধ্যে বেসরকারি শিক্ষক নিবন্ধণ কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কর্তৃক নড়াইল সদর উপজেলার গোবরা মহিলা কলেজের যুক্তিবিদ্যা বিষয়ে প্রভাষক পদে নিয়োগ পেয়েছে সে। যদিও কলেজটি নন এমপিও তবুও সে যোগদান করবে।

খোদেজা খাতুন বনি জানান, নিয়োগপ্রাপ্ত কলেজে যোগদান করলেও তার লক্ষ্য থাকবে বিসিএস এর মাধ্যমে প্রতিযোগিতামূলক পরীক্ষায় টিকে বড় অফিসার হওয়া। এ লক্ষ্যে বর্তমানে রাজশাহীতে অবস্থান করে সে চেষ্টা চালিয়ে যাচ্ছে। মহান আল্লাহ তার মনের আশা পূর্ণ করবেন বলে সে আশা প্রকাশ করে।

বিষয়টি নিয়ে বনির মা জানায়, আমার মেয়ে ছোট থেকেই কষ্ট করে চায়ের দোকানে কাজ করে লেখাপড়া করেছে। তাকে যখন চায়ের দোকানে কাজের জন্য লেখাপড়া করাতে পারছিলাম না, তখন একটি বাড়িতে দু’বছর কাজ করে বিনা খরচে স্কুল ও কলেজে লেখাপড়া করার সুযোগ পেয়েছিল। এক পর্যায়ে সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পায়। তাকে ভর্তি করানোর জন্য বাড়ীর পোষা হাঁস,মুরগী বিক্রি ও এনজিও থেকে লোন করতে হয়।

পিতা দুরুল ইসলাম জানান, আমার একটি ছোট চায়ের দোকান আছে। দোকানটি দীর্ঘ ২০ বছর ধরে পরিচালনা করছি। আমার পরিবারে এখন মোট ৯জন সদস্য। বনি ব্যতীত অন্য সন্তানেরা তেমন লেখাপড়া করেনি। আয়-উপার্জনের একমাত্র পথ হচ্ছে চায়ের দোকান। আমার বড় ছেলেটা কাঠের মিলে কাজ করে। আর সেখান থেকে কিছু টাকা পেলে আমাকে সাহায্য করে। মেয়েকে তার শিক্ষা জীবনে আর্থিকভাবে সহযোগিতা কখনই করতে পারিনি। আমার মেয়েটা চায়ের দোকানে থেকে অনেক কষ্ট করে এতদূর পর্যন্ত এগোতে পেরেছে।

এ বিষয়ে প্রতিবেশী রবিউল আহসান বাবু বলেন, খুব কষ্ট করে বনি লেখাপড়া করেছে। বাবার চায়ের দোকান ও পরের বাসায় কাজ করে শুধুমাত্র তার অদম্য ইচ্ছার কারনে এটা সম্ভব হয়েছে। বনি তার শিক্ষাজীবন সমাপ্ত করে প্রতিষ্ঠিত হোক এটাই আমাদের এলাকার মানুষের প্রত্যাশা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31