IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
জাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিতদেশের আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েনপোরশার ঐতিহ্য মাটির তৈরি তিনতলা বাড়িনিয়ামতপুরে অসময়ের বৃষ্টি কৃষকের কান্না হয়ে ঝরছেসকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধন
Home >> রাজশাহী >> বাগমারায় জোঁকা বিলে মাছচাষের উদ্বোধন

বাগমারায় জোঁকা বিলে মাছচাষের উদ্বোধন

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার নরদাশ ইউনিয়নের জোঁকা বিলে মাছচাষকে কেন্দ্র করে বিলের চারপাশে দীর্ঘ দিন থেকে বিরোধ চলে আসছিল। নতুন করে খোলা ডাকের মাধ্যমে লীজ নিয়ে মাছচাষ শুরু করলো নতুন পক্ষ। শুক্রবার জোঁকা বিলের পানিয়া অংশে মাছ ছেড়ে নতুন ভাবে মাছ চাষের উদ্বোধন করা হয়েছে। ৫ কোটি টাকা ডাকে জমির মালিকের নিকট থেকে লীজ গ্রহণ করেন মুরাদ হোসেন নামের এক ব্যক্তি। তার নেতৃত্বেই হবে মাছচাষ।

বিলে মাছ অবমুক্তকালে উপস্থিত ছিলেন, নরদাশ ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মতিন, সাবেক চেয়ারম্যান আহসান হাবিব, জোতদার জোনাব আলী, আফসার আলী, ইচাহাক আলী, জাহাঙ্গীর আলম, সেকেন্দার আলী, কামরুজ্জামান, অনিক, আকবর আলী, আশরাফ আলীসহ দুইশতাধিক জমির মালিক।

উল্লেখ, ইতোপূর্বে জোঁকা বিলে মাছচাষকে কেন্দ্র করে দুটি পক্ষের সৃষ্টি হয়েছিল। এতে দায়িত্বে থাকা পক্ষ অন্যদের বাড়িঘরে হামলা, মামলাসহ নানা ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে আসছিল।

অবশেষে জোঁকা বিল নিয়ে রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) অলক বিশ্বাসের হস্তক্ষেপে দু’পক্ষের মধ্যে দফায় দফায় মীমাংসার বৈঠক হয়। সম্প্রতি হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে নরদাশ ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মতিনের সভাপতিত্বে উক্ত বিলের মীমাংসায় বসে জোঁকা বিলের চারপাশের সকল কৃষক। মীমাংসা বৈঠকে ১৯টি শর্ত সাপেক্ষে উন্মুক্ত ডাকের মধ্যমে বিলটির লীজের ব্যবস্থা করা হলে লীজে অংশগ্রহণ করেন শাহার আলী, কামরুজ্জামান, ইচাহাক আলী, আহসান হাবিব, মুরাদ হোসেন ও আকবর আলী।

সবশেষ ২৫ তম ডাকে কামরুজ্জামান ও আকবর আলী পাশ দিলে সাহার আলী ৪ কোটি ৮১ লাখ, ইচাহাক আলী ৪ কোটি ৮২ লাখ, আহসান হাবিব ৪ কোটি ৮৩ লাখ, মুরাদ হোসেন ৫ কোটি টাকায় ডাক দেন। মুরাদ হোসেনের সর্বোচ্চ ডাক এবং ১৯টি শর্তসাপেক্ষে প্রতি বছর জোঁকা বিলের জমির মালিকদের ৫ কোটি টাকা দেওয়ার ইচ্ছা প্রকাশ করলে মুরাদ হোসেনকে জোঁকা বিলে মাছ চাষের জন্য লীজ প্রদান করা হয়।

সে সময় বাগমারা থানার অফিসার ইনচার্জ মোস্তাক আহম্মেদ, হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই রফিকুল ইসলাম, ভবানীগঞ্জ পৌর মেয়র আব্দুল মালেক মন্ডল, বাগমারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। একসময় জোঁকা বিলে মাছচাষকে কেন্দ্রে করে হত্যা কান্ডের ঘটনাও ঘটেছিল। এদিকে বিলটিতে লীজের মাধ্যমে মাছ চাষ হলে এলাকায় আইন শৃঙ্খলার অবনতি হওয়ার সম্ভাবনা নেই এবং বিলের চারপাশের মানুষ শান্তিপূর্ণ ভাবে বসবাস করতে পারবে বলে জানিয়েছেন এলাকার সুধীজন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31